'আমি মন্দির, মসজিদ দুটোই বাছলাম', অযোধ্যার রাম মন্দিরের শিলান্যাসের দিনে টুইটে বার্তা নুসরতের

'আমি মন্দির, মসজিদ দুয়োই বাছলাম', অযোধ্যার রাম মন্দিরের শিলান্যাসের দিনে টুইটে বার্তা নুসরতের

মুসলিম ঘরের মেয়ে, হিন্দু ঘরের বধূ। অভিনেত্রী তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিয়ে নিয়ে কম তোলপাড় হয়নি দেশে। লোকসভায় সিঁদুর পরে হিন্দু ঘরের বউ হয়ে বলেছিলেন নুসরত। তাই নিয়ে রীতি মত হুলিয়া জারি করেছিল মুসলিম মৌলবীরা। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শিলান্যাসে সেই নসরতৎই দিলেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা। দলনেত্রীর বার্তায় সহমত প্রকাশ করেই নুসরত টুইট করেন 'আমি মন্দির, মসজিদ দুটোই বাছলাম'

নুসরতের বার্তা

নুসরতের বার্তা

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শিলান্যাসের দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। মুসলিম পরিবারের মেয়ে, বিয়ে হয়েছে হিন্দু পরিবারে। এই নিয়ে কম আক্রমণের মুখে পড়তে হয়নি তৃণমূল সাংসদকে। মোলবী ফতোয়ার মুখেও পড়তে হয়েছে তাঁকে। এই ঐতিহাসিক দিনে তাই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন নুসরত।

মন্দির, মসজিদ দুটোই বাছলাম

মন্দির, মসজিদ দুটোই বাছলাম

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যের বার্তা দিয়েছেন। তাঁর সুরে সুর মিলিয়েই নুসরত টুইট করেছেন 'আমি মন্দির মসজিদ দুটোই বাছলাম'। নুসরত টুইটে লিখেছেন, 'কেন মন্দির কিংবা মসজিদ এই দুটোর মধ্যে থেকে যে কোনও একটাকে বেছে নিতে হবে? আমি তো দুটোর মধ্যেই সৌন্দর্য দেখি। কেন সবকিছুই রাজনীতির দাড়িপাল্লায় মাপতে হবে? আমরা কি নিজেদের মধ্যেকার মানবতাবোধ বিসর্জন দিয়েছি?'

 মমতার বার্তা

মমতার বার্তা

অযোধ্যার রাম মন্দির নির্মাণের সূচনায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি টুইটে লিখেছিলেন, 'হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, আমরা একে অপরের ভাই-ভাই, আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান, আমাদের দেশ বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখব।'

অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ শুরু

অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ শুরু

৫০০ বছরের লড়াইয়ের অবসান হল। অবশেষে ভারতে তৈরি হতে চলেছে রাম মন্দির। বুধবার সকালে রাম মন্দির নির্মাণের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে উৎসপ পালন করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+