তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লেন শোভনদেব! হঠাৎ সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি পদ ছাড়ার কথা ঘোষণা করেন।
তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি পদ ছাড়ার কথা ঘোষণা করেন। রবিবার মহাজাতি সদনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবীণ এই তৃণমূল নেতা শ্রমিক সংগঠনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার কথা জানান।

এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শোভনদেববাবু বলেন, দলনেত্রী সিদ্ধান্ত শিরোধার্য। এখন থেকে তিনি আর তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি পদে থাকছেন না। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন এদিন। এখন থেকে শুধু দোলা সেনই আইএনটিটিইউসি-র দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের দায়িত্ব সামলাবেন রাজ্যসভার সাংসদ দোলা সেন।
তৃণমূলের জন্মলগ্ন থেকেই শোভনদেব চট্টোপাধ্যায় আইএনটিটিইউসি-র দায়িত্ব সামলে আসছেন। তাঁকে সরাসরি পদত্যাগের কথা না জানালেও প্রকারান্তরে শোভনদেবকে সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলনেত্রীর সেই নির্দেশ মেনে সরে গেলেন পদ থেকে।
সেইসঙ্গে জানিয়ে দিলেন, তিনি পদে না থাকলেও উপদেষ্টা হিসেবে থাকবেন। প্রয়োজনে তাঁকে ডাকা হলে তিনি আসবেন। পরামর্শ দেবেন। এদিন আইএনটিটিইউসি-র সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার পর সবাইকে মিলেমিশে কাজ করার বার্তা দেন শোভনদেববাবু।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications