Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অরূপ রায় গুরুতর অসুস্থ, ভর্তি করা হল দক্ষিণ কলকাতায় বেসরকারি হাসপাতালে

অরূপ রায় গুরুতর অসুস্থ, ভর্তি করা হল দক্ষিণ কলকাতায় বেসরকারি হাসপাতালে

সমবায়মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূলের চেয়ারম্যান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রবিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করায় তাঁকে পরিবারের লোকজন ও দলীয় কর্মীরা ভর্তি করেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। নিয়মিত শরীরচর্চা করা সত্ত্বেও তিনি কেন অসুস্থ হয়ে পড়লেন, তা জানার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

অরূপ রায় গুরুতর অসুস্থ, ভর্তি করা হল দক্ষিণ কলকাতায় বেসরকারি হাসপাতালে

হাওড়া তৃণমূলের অভিভাবক তিনি। সম্প্রতি জেলা তৃণমূল গভীর সংকটে পড়েছে। অমিত শাহের সভার আগে জেলা তৃণমূলে একের পর এক ভাঙন চলছে। লক্ষ্মীরতন শুক্লা, রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন, বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করা হয়েছে। আরও অনেকে বেসুরো গাইছেন। ফলত জেলা তৃণমূলের অভিভাবক হিসেবে অরূপ রায় চাপে রয়েছেন।

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে অরূপ রায়ের উপরই নির্ভর করে রয়েছে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ। এখন অরূপ রায় অসুস্থ হয়ে পড়লেন। তৃণমূল কংগ্রেসের কাছে খরাপ খবর বয়ে নিয়ে এল রবিবারের সকাল। এদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই বুকে ব্যথা অনুভব করেন অরূপ রায়। তাঁকে কালবিলম্ব না করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+