Shantanu Sen on RG Kar Hospital: কার্যত মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ! আরও এক পদ হারালেন শান্তনু সেন, থাকল না ঘরও

Shantanu Sen on RG Kar Hospital: আরজি করের ঘটনায় কার্যত মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ! কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতার পদ থেকে এবার শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হল। কলকাতা পুরসভায় তাঁর জন্য নির্দিষ্ট একটি ঘর ছিল। কিন্তু আজ শনিবার সকালে সেই ঘর থেকে প্রাক্তন তৃণমূল সাংসদের 'নেমপ্লেট' খুলে নেওয়া হয়েছে।

তবে 'স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা'র কোনও পদ ছিল না বলে পাল্টা দাবি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। তাঁর দাবি, এমন কোনও পদ ছিল কিনা আমার জানা নেই। আরজি কর হাসপাতালের (Shantanu Sen on RG Kar Hospital) ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি।

Shantanu Sen on RG Kar Hospital

বিচারের দাবিতে পথে নেমে চলছে ক্ষোভ-বিক্ষোভ। চাপ বাড়ছে শাসকদল তৃণমূলের। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ভুমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আর এই অবস্থায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন শান্তনু সেন। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আরজি কর হাসপাতাল নিয়ে আর কোনও কথা বলবেন না। সরকার এবং দলকে আড়াল আর করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রাক্তন এই রাজ্যসভার সাংসদ।

বিবেকের তাড়না থেকেই এই সিদ্ধান্ত বলে জানান। শুধু তাই নয়, আরজি কর মেডিক্যাল কলেজের পড়াশোনা নিয়েও প্রশ্ন তোলেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে আরজি কর হাসপাতালে তাঁর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া কার্যত ভয়ঙ্কর ঘটনার উল্লেখ করেন শান্তনু সেন। বলেন, আমার মেয়ে বলে একঘরে করে দেওয়া হয়েছিল ওকে। আসল তথ্য মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না বলেও তোপ দাগেন।

সেদিনই 'রাত দখল' কর্মসূচিতেও শান্তনু সেনের স্ত্রী এবং কন্যা যোগ দেন। কার্যত এর ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের মুখপাত্র হিসাবে সরিয়ে দেওয়া হয় তৃণমূলের প্রাক্তন সাংসদকে। জানিয়ে দেওয়া হয়, শান্তুনু সেনের বক্তব্য ব্যক্তিগত, তৃণমূলের কোনও দায় নেই। এরপরেই আরজি কর হাসপাতালে চিকিৎসকদের বিক্ষোভে সামিল হতে দেখা যায় এই তৃণমূল নেতাকে। শুধু তাই নয়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন আগলে রাখার চেষ্টা হচ্ছে তা নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যয়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

বলে রাখা প্রয়োজন, ধর্ষণ করে খুনের ঘটনার পরে পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ন্যাশানাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ হিসাবে তাঁকে নিয়োগ করা হয়। যা নিয়ে এনআরএসে তুমুল বিক্ষোভ শুরু হয়। যা নিয়ে বিক্ষোভ তুঙ্গে। আর এর মধ্যেই এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতার পদও হারালেন এই তৃণমূল নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+