জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে হেনস্থার অভিযোগ, তিলজলা থানার ওসিকে বদলি

জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়েরের পর তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়কে বদলি করা হল। তাঁকে কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। তিনজলা থানার নতুন ওসির দায়িত্ব নিয়েছেন সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়। বিশ্বক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে হেনস্থার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

 তিলজলা থানার ওসিকে বদলি

গত কয়েকদিন ধরেই তপ্ত হয়ে রয়েছে তিলজলা থানা এলাকা। ৭ বছরের শিশুকন্যাকে যৌনহেনস্থা করে খুন করার ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানায় চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি থেকে শুরু করে রেল অবরোধ পর্যন্ত করেন। পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বাইক বাইচুর, পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া। একাধিক ঘটনা ঘটে। তারপর থেকে থমথমে ছিল তিলজলা থানা এলাকা।

গতকাল রাতে তিলজলা থানা এলাকায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। অভিযোগ সেসময় পুলিশ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোকে হেনস্থা করে। প্রকাশ্যে তিনি এই অভিযোগ করেছেন। তারপরেই তিলজলা থানার ওসি বিশ্বক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। তারপরেই তাঁকে তিলজলা থানা থেকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের েচয়ারপার্সন অভিযোগ করেছেন গতকাল তিলজলা থানায় মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলছিলেন তাঁরা। সেসময় ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল। কিন্তু তাতে বাধা দেওয়া হয়। ৭-৮ জন তাঁদের ঘেরাও করে ফেলে এমনকী পুলিশও তাকে মারধর করে বলে অভিযোগ। তারপরেই ওসির বিরুদ্ধে ৩২৩,৩৩৫,৩৪১,৫০৬ ও ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+