উত্তরবঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা! কোন কোন জেলায় সতর্কতা, জেনে নিন
উত্তরবঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা।
উত্তরবঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। একইসঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। যার বিস্তার ওপরের দিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত।
দক্ষিণবঙ্গে রয়েছে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, স্থলভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। ফলে তাপমাত্রাও বেড়েছে। ফলে অস্বস্তিও বেড়েছে। তবে জলীয় বাষ্প ঢোকায় স্থানীয় ভাবে কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হয়েছে।
বুধবার সকাল থেকে আকাশের মুখ ভাড়। সঙ্গে রয়েছে গুমোট গরম। আর্দ্রতাজনিত অস্বস্তি সূচক মাত্রাও অনেকটাই বেশি রয়েছে। বৃষ্টি হলে এই অস্বস্তি কিছুটা কমতে পারে।
কয়েকদিন ধরে অস্বস্তি মূলক আবহাওয়া বজায় রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বজ্র-গর্ভ মেঘের সঞ্চারে ঝড়-বৃষ্টিও হয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামি দিন দুয়েক তাপমাত্রা বাড়বে। সঙ্গে বাড়বে অস্বস্তিসূচক মাত্রাও।












Click it and Unblock the Notifications