বড়দিন ও বর্ষবরণের রাতে ড্রাগ পাচারের ছক! নিষিদ্ধ মাদকসহ বমাল গ্রেফতার

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সিআইডি জানতে পারে নাইট ক্লাবের আড়ালে একটা দল ড্রাগ পাচারের জন্য বর্ষবরণের রাতের পার্টিগুলিকে বেছে নিয়েছে।

খ্রিস্টমাস ও নিউইয়ার পার্টিতে মাদক পাচারের চক্রকে হাতেনাতে গ্রেফতার করল সিআইডি। নাইটক্লাবের আড়ালে এই পাচার চক্রের রমরমা শুরু হয়েছিল। গোপন সূত্রে খবর পয়েছে নিষিদ্ধ ড্রাগসহ বমাল ধরা পড়ে তিন পাচারকারী। ধৃতদের নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে তুলে দেওয়া হয়েছে।

বড়দিন ও বর্ষবরণের রাতে ড্রাগ পাচারের ছক! নিষিদ্ধ মাদকসহ বমাল গ্রেফতার

সিআইডি তদন্তে নেমে জানতে পারে, নাইট ক্লাবের আড়ালে একটা দল ড্রাগ পাচারের জন্য বর্ষবরণের রাতের পার্টিগুলিকে বেছে নিয়েছে। সেইমতো নাইট ক্লাবগুলোকে টার্গেট করেন গোয়েন্দারা। গোপন অভিযানে নেমে তাঁরা নিখিল, হেনরি ও রবার্ট নামে তিন পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করে। ধৃতদের মধ্যে নিখিল ডিজে পেশায় যুক্ত। ফলে নাইট ক্লাবের সঙ্গে তাঁর যোগযোগ ছিল ওতপ্রোত। সেই সুযোগ কাজে লাগিয়েই টার্গেট হল বর্ষবরণের পার্টি।

নারকোটিক বিভাগ এই তদন্তভার হাতে নিয়ে জানিয়েছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের বাজার দর কয়েক লক্ষ টাকা। রাজ্যের বাইরে থেকে ওই নিষিদ্ধ ড্রাগ আনা হয়েছিল কলকাতায়। আসন্ন বড়দিন ও বর্ষবরণের পার্টিতে ড্রাগ সরবরাহ করাই ছিল পাচারকারীদের মূল উদ্দেশ্য। উদ্ধার হওয়া মাদক ট্যাবলেট, পাউডার আকারে রয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে আটক করা হয় হেনরি লরেন্স ও রবার্ট ডিক্সনকে। তাদের কাছ থেকে দু-কেজি চরস বাজেয়াপ্ত করা হয়। রবার্টের বাড়ি থেকে পাওয়া যায় ৪৫০ গ্রাম চরস। তাঁদেরকে জিজ্ঞাসা করে উঠে আসে নিখিলের নাম। তারপরই নিখিলকে গ্রেফতার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+