ক্রিকেটার মহম্মদ শামির কলকাতার বাড়িতে তাণ্ডব, গ্রেফতার তিন

মহম্মদ শামির যাদবপুরের বাড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামির যাদবপুরের বাড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তাঁদের অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারের সঙ্গে বচসায় জড়িয়েছিল এই তিন তরুণ। এমনকী কেয়ারটেকারকে মারধরও করে।

ক্রিকেটার মহম্মদ শামির কলকাতার বাড়িতে তাণ্ডব, গ্রেফতার তিন

সেই ঘটনায় শামি পুলিশে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, শামির গাড়ি বাড়ির সামনে রাস্তায় আটকে দেয় এক মোটরবাইক আরোহী। সেই নিয়ে প্রথমে বিবাদ বাঁধে। শামি নিজে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন।

অভিযোগ, পরে সেই মোটরবাইক আরোহী ব্যক্তি দলবল নিয়ে শামির অ্যাপার্টমেন্টে ঢুকে তাণ্ডব চালায়। তখনই কেয়ারটেকারকে ধরে মারধর করা হয়।

ঘটনার পরে শামির তরফে রবিবার রাতে যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়। তারপরই তিন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে চালান করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+