থিম নয়, সাবেকিভাবেই পুজো সারবে এ বছর খিদিরপুর অভিযান ক্লাব
থিম নয়, সাবেকিভাবেই পুজো সারবে এ বছর খিদিরপুর অভিযান ক্লাব
করোনা আবহের মধ্যেও মাঠে কাশফুলের শোভা, আকাশে পেঁজা তুলোর আনাগোনা জানান দিচ্ছে দুর্গা পুজো এসে গিয়েছে। এবারে করোনা আবহে পুজো আদৌও হবে কিনা এই সংশয়ের মধ্যে থাকতে থাকতেই রাজ্য সরকারের অনুমতি অবশেষে পাওয়া গেল। বহু বিধি নিষেধ মেনেই এ বছরের পুজো সম্পন্ন করতে হবে। তাই এ বছর পুজোর প্রস্তুতিও শুরু হয়েছে একটু দেরিতেই। রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই এ ছর পুজোর মণ্ডপ তৈরি করতে হবে।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই বাঙালির শ্রেষ্ঠোৎসব দুর্গাপুজো শুরু হয়ে যাবে। অন্যান্য পুজো উদ্যোক্তাদের মতো তাই পুজোর প্রস্তুতিতে ব্যস্ত খিদিরপুর অভিযান ক্লাব। এ বছর এই পুজো ৪৬ বছরে পদার্পণ করল। পুজো কমিটির পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাস মহামারির কারণে এ বছর তাদের পুজোর বাজেট অনেকটাই কম।
তার ওপর এলাকার বাসিন্দাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই পুজো কমিটি থিমের দিকে হাঁটেনি, বরং সাবেকিভাবেই পুজো করতে চায়। কলকাতার অন্যান্য পুজো কমিটির মতো এই পুজো থিমের রাস্তার বদলে একেবারে সাবেকি পুজোয় মনোনিবেশ করেছে। প্রতিমাতেও থাকবে সেই সাবেকিয়ানার ছোঁয়া। এছাড়াও মণ্ডপে স্যানিটাইজার, সামাজিক দুরত্ব বিধি সহ সব নিয়ম যথাযথভাবে পালন করা হবে।












Click it and Unblock the Notifications