তৃণমূল ও বিজেপির মধ্যে মৌলিক পার্থক্য নেই! INDIA নিয়ে সাফ কথা বিকাশরঞ্জন ভট্টাচার্যের

তৃণমূল ও বিজেপির মধ্যে কোনও মৌলিক পার্থক্য নেই। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই বলেছেন রাজ্যসভার সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। এরা বিজেপির নীতি অনুসরণ করে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, যদি কেউ বিজেপির বিরুদ্ধে লড়াই করতো চান, তাহলে তাঁকে তৃণমূলের সঙ্গে লড়াই করতে হবে। তিনি আরও বলেছেন সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট গঠন করবে এবং একসঙ্গে ভোটে লড়াই করবে। কেরলের পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, তাদের অ্যাজেন্ডা হল কেরলে বিজেপিকে সরকার গঠনের সুযোগ না দেওয়া।

তৃণমূল ও বিজেপির মধ্যে মৌলিক পার্থক্য নেই! INDIA নিয়ে সাফ কথা বিকাশরঞ্জন ভট্টাচার্যের

সিপিআইএম পলিটব্যুরো ইতিমধ্যেই জানিয়েছে, তারা ইন্ডি জোটের সমন্বয় কমিটিতে অংশগ্রহণ না করলেও আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের অংশ থাকবে। এর আগে রবিবার কিছু কংগ্রেস নেতা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া ব্লকের অংশীদারদের সঙ্গে আসন ভাগাভাগিকে নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

রবিবার শেষ হওয়া পলিটব্যুরোর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই আন্দোলনে থাকলেও কোনও কমিটির সঙ্গে থাকছে না সিপিআইএম। পাশাপাশি বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই-আন্দোলন আরও জোরদার করা হবে বামেদের তরফ থেকে।

উল্লেখ করা যেতে পারে, দেশে বিজেপি বিরোধী INDI অ্যালায়েন্স (INDIA) তৈরিতে সিপিআইএমের বড় ভূমিকা থাকলেও সমন্বয় কমিটির বৈঠকে তারা থাকছে না। জোটের প্রয়োজনীয়তার কথা মেনে নিলেও, রাজ্যে তৃণমূলের থেকে দূরত্ব বজায় রেখে চলার ভাবনা থেকেই সমন্বয় কমিটিতে না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিপিআইএম মনে করে এই জোটের ফলে বিজেপি বিরোধী শক্তিগুলি এক জায়গায় আসছে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে দলের কর্মী-সমর্থকদের কাছে ভুল বার্তা যেতে পারে। ভুল ব্যাখ্যাও হতে পারে। সেই কারণেই তৃণমূলের সঙ্গে কোনও রকমের সংস্পর্শ রাখা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+