ব্যাঙ্ক প্রতারণার 'রাম রাজ্য' বাংলার বুকে! ২৪ ঘণ্টায় ২১ অভিযোগ

ফের ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। একইদিনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বালিগঞ্জ শাখার প্রায় ২১ জন গ্রাহকের প্রায় কয়েক লক্ষ টাকা দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

ফের ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। একইদিনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বালিগঞ্জ শাখার প্রায় ২১ জন গ্রাহকের প্রায় কয়েক লক্ষ টাকা দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নির্দিষ্ট ব্যাঙ্কের পাশাপাশি গড়িয়াহাট থানা, লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ব্যাঙ্ক প্রতারণার রাম রাজ্য বাংলার বুকে! ২৪ ঘণ্টায় ২১ অভিযোগ

প্রথম ঘটনাটি সামনে আসে, যখন বালিগঞ্জ গার্ডেন্সের বাসিন্দা অনিন্দিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দুদফায় ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়। ২৯ জুলাই রাত সাড়ে নটা নাগাদ মোবাইলে প্রথম এসএমএসটি ঢোকে। সেখানে দেখা যায় দিল্লি থেকে ২০ হাজার টাকা তোলা হয়েছে। পরে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবার ফোন করে অনিন্দিতা জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে দু-দফায় ২০ হাজার করে ৪০ হাজার টাকা তোলা হয়েছে।

পরে জানা যায়, যে ব্যাঙ্কে অনিন্দিতার অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্কেরই দিল্লির একটি এটিএম থেকে এই টাকা তোলা হয়েছে। ওই তরুণীর পরিবার এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। মানুষের কষ্টার্জিত টাকা এইভাবে প্রতারণায় তাঁরা উদ্বিগ্ন। তুলে নেওয়া টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান তাঁরা।

এই ঘটনার সামনে আসতেই জানা যায় নির্দিষ্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ২১ জন একইভাবে প্রতারিত হয়েছেন। গড়িয়াহাট থানাতেই ২১ টি অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে, গড়িয়াহাট ও রবীন্দ্র সরোবর থানা মিলিয়ে ৩৫ টি অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রাহকরা। এই ঘটনা থেকে পুলিশের প্রাথমিক অনুমান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির সার্ভার হ্যাক করে তথ্য লোপাট করে হ্যাকাররা। তারপরেই এই প্রতারণার কাজ শুরু।
প্রতারিত গ্রাহকরা থানা, লালবাজারের পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তারা বিমা সংস্থায় বিষয়টি জানিয়েছেন। সেখান থেকে ছাড়পত্র এলেই গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হবে।

এদিকে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সারাদিনই ব্যাঙ্কের ওই শাখায় ভিড় জমান গ্রাহকরা। বেশিরভাগ গ্রাহকই ডেবিট কার্ড লক করে দেওয়ার আবেদন জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+