কনকনে শীতে কাঁপছে গোটা বাংলা! কলকাতায় এতটা চড়ল পারদ, কত আজকের তাপমাত্রা? জানুন
পরপর কনকনে ঠান্ডার পর কলকাতায় শীতের দাপট কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে প্রায় ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে। এর আগে গত মঙ্গলবার কলকাতার রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রিতে। যা গত ১৩ বছরে জানুয়ারি মাসের অন্যতম শীতল দিন হিসেবে ধরা হয়েছিল। বুধবার সেই তাপমাত্রা সামান্য বাড়লেও পারদ ছিল ১০.৩ ডিগ্রি। তবে আজ রাতের তাপমাত্রা এক লাফে প্রায় দেড় ডিগ্রি বেড়ে গিয়েছে।

পারদ কিছুটা বাড়লেও স্বস্তির খবর নেই। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আপাতত কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাই এখন আপাতত স্বাভাবিকের নীচে থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রির কম এবং দিনের তাপমাত্রা কম রয়েছে প্রায় ৩ ডিগ্রি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকালে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনোরকমের সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। রাতের পারদ নেমে হতে পারে প্রায় ১১ ডিগ্রি।
গত কয়েক সপ্তাহ ধরেই কলকাতার দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকছে। গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল মাত্র ১৮ ডিগ্রিতে। বুধবার একটু বেলা বাড়ার পরে দিনের পারদ বেড়ে ২২ ডিগ্রিতে পৌঁছেছিল। তবে আবহাওয়া দফতর অনুসারে, এইরকম পরিস্থিতি বেশি দিন থাকবে না। আগামী শুক্রবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। আর সপ্তাহান্তেই তার প্রভাব পড়তে পারে। এর ফলে রোদ কমে গিয়ে ফের দিনের বেলায় ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে বলা যায়, আপাতত শীত একটু নরম হলেও সপ্তাহান্তে ফের কলকাতা এবং আশপাশে ঠান্ডার দাপট বাড়তে পারে।












Click it and Unblock the Notifications