রাজ্যের থেকে লকডাউনের সময় শিশু অধিকার খর্ব সংক্রান্ত রিপোর্ট চাইল হাইকোর্ট
রাজ্যের থেকে লকডাউনের সময় শিশু অধিকার খর্ব সংক্রান্ত রিপোর্ট চাইল হাইকোর্ট
লকডাউনের সময় শিশু অধিকার লঙ্ঘন সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের থেকে শনিবার চাইল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, গত ১৯ জুন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে এক রিপোর্ট প্রকাশের পরই হাইকোর্ট নড়েচড়ে বসে।

২৫ জুনের মধ্যে রিপোর্ট জমা
শনিবারের নির্দেশে হাইকোর্ট বলেছে, ‘সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবর থেকে আমরা এটা জানতে পেরেছি যে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন যে লকডাউনের সময়কালে গার্হস্থ্য হিংসা সহ শিশুদের ওপর যৌন হেনস্থা ও অন্যান্য অধিকার খর্ব হয়েছে।' ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন ও হরিশ ট্যান্ডন অনুরোধ করেছেন যে এই বিষয়টি অ্যাডভোকেট জেনারেল যেন দেখেন এবং রাজ্য সরকার যেন ২৫ জুনের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দেয়।

মহিলা ও শিশু কল্যাণ বিভাগের পক্ষ থেকে রিপোর্ট জমা
মহিলা ও শিশু কল্যাণ এবং সামাজিক উন্নয়ন বিভাগের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে হাইকোর্টে, সেখানে উল্লেখ্য, নিয়মিতভাবে পুনরুদ্ধার পরবর্তী ফলোআপ পরিচালনা করার জন্য একটি প্রক্রিয়া তৈরি করা হয়েছে। রিপোর্টে ‘উদ্ধার হওয়া শিশুদের' শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ক্ষতিগ্রস্থ পরিবারগুলির অর্থনৈতিক অবস্থা, খাদ্য সুরক্ষা এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে সাবধানতা অবলম্বন সহ বেশ কয়েকটি বিষয়ে সাধারণ তথ্যের উল্লেখ রয়েছে। ওই সরকারি বিভাগের দাবি, ক্ষতিগ্রস্ত শিশুদের সঙ্গে তারা ফোনের মাধ্যমে ক্রমাগত যোগাযোগ রক্ষা করে চলেছে। হিংসার কবলমুক্ত শিশুরা কেমন রয়েছে সপ্তাহে একবার অন্তত জেলা ও রাজ্যস্তরের অফিসারেরা তার খোঁজ-খবর করেন বলে দাবি করা হয়েছে। ক্রমশ এই প্রক্রিয়া উন্নত করার চেষ্টা চলছে বলেও কমিশন দাবি করেছে।

রাজ্যের পদক্ষেপের প্রশংসা
সরকারের এই পদক্ষেপের প্রশংসা করে হাইকোর্ট বিভাগীয় সচিবকে ২৪ জুনের মধ্যে হলফনামা দাখিল করতে বলেছে। এই সংক্রান্ত যাবতীয় নথি, প্রশ্নমালার ধরন ও কয়েকটি ঘটনার বিবরণ জানাতে বলা হয়েছে।

বাঁকুড়া জেলার রিপোর্ট নিয়ে অখুশি হাইকোর্ট
বাঁকুড়া জেলা থেকে পাওয়া এমনই এক রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট, যেখানে শুধুমাত্র ৩২টি বাল্য বিবাহ রোধ ও একজন শিশুরে উদ্ধারের কথা উল্লেখ রয়েছে। এমনকী ওয়েবসাইটে জেলার তথ্য ২৯ এপ্রিল পর্যন্ত আপলোড করা রয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, ‘আমরা বিস্তারিতভাবে আরও সুচারু ও স্পষ্ট তথ্য চাই। শুনানির সময়ই হলফনামার খামতি নজরে আনা হয়েছে।' আদালতের নির্দেশ বিস্তারিত তথ্য তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মহিলা-শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের এক আধিকারিক।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications