Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গব্বর সিংয়ের বোনের মতো লাগছে মুখ্যমন্ত্রীকে, জেলে যাওয়া ছাড়া উপায় নেই, আক্রমণে রাহুল সিনহা

মুখ্যমন্ত্রীকে গব্বর সিংয়ের বোনের মতো লাগছে। এই কথাতেই আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তৃণমূল সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দুর্নীতি প্রত্যেকটি ইস্যুতেই আক্রমণাত্মক ছিলেন পোড়খাওয়া এই বিজেপি নেতা। স্বল্প সময়ের বক্তব্যে রীতিমতো তৃণমূলকে আক্রমণ করলেন আগাপাশতলা।

ধর্মতলায় বিজেপির জনসভা নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়েছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে। সেই মামলায় জয়ের পরে সভা করতে পেরেছে বিজেপি। সেই বিষয় নিয়েও আক্রমণাত্মক ছিলেন রাহুল। ধর্মতলাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি ভেবেছিল তৃণমূল। আদালতে থাপ্পড় খেয়েও চেতনা ফেরেনি রাজ্য সরকারের। এমনই বক্তব্য রাহুলের।

গব্বর সিংয়ের বোনের মতো লাগছে মুখ্যমন্ত্রীকে, জেলে যাওয়া ছাড়া উপায় নেই, আক্রমণে রাহুল সিনহা

কলকাতা সহ একাধিক জেলা থেকে সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। এদিন ধর্মতলায় বহু মানুষের সমাগম হয়েছে। অন্যান্য সব জনসভাকে এই দিনের সভা ছাপিয়ে গিয়েছে। এমনই বক্তব্য পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে রয়েছে। বক্তব্যে সভার বিষয়ে বলেছেন রাহুল সিনহা। তৃণমূলের থেকে বেশি জমায়েত করেছে বিজেপি। এমনই ইঙ্গিত তাঁর। বিজেপে দেখিয়ে দিল তৃণমূলের থেকেও বড় সভা করা যায়।

বিজেপি সভার প্রচারে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিল। সেই সব পোস্টার ছেঁড়া হয়েছে। আবার অমিত শাহকে দেখানোর জন্য পোস্টার প্ল্যাকার্ড সাঁটিয়েছে তৃণমূল কংগ্রেস। মুখ দেখানোর ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের। রাতে আবার পোস্টার লাগানো হচ্ছে! এমনই কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দুর্নীতি ইস্যুতে অন্যান্যদের মতো একইভাবে সরব হয়েছেন রাহুল। দিদির জেলে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। বিজেপি নেতারা চাকরি গোরু কয়লা বেঁচে টাকা নেননি। পরিষ্কার হুঁশিয়ারি তাঁর।

সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়েও খোঁচা মেরেছেন তিনি। কালীঘাটের কাকু কথা বললেই ভাইপো বাংলা থেকে পালাবেন। এমনই কটাক্ষ করেছেন রাহুল সিনহা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত গব্বর সিংয়ের বোন বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রী বাংলায় বিভাজনের রাজনীতি করে লোক ঠকাচ্ছেন। রাহুল সিনহা চ্যালেঞ্জ করেছেন, ক্ষমতা থাকলে গ্রেফতার করে দেখান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+