কলকাতায় চন্দ্রবাবু-মমতা বৈঠক, কটাক্ষ দিলীপের
সোমবার কলকাতায় আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবুর নাইডু। বিকেল সাড়ে চারটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
সোমবার কলকাতায় আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবুর নাইডু। বিকেল সাড়ে চারটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। এর আগে চন্দ্রবাবু নাইডু বৈঠক করেছিলেন শারদ পাওয়ার, সীতারাম ইয়েচুরির সঙ্গে। এদিনের বৈঠকের পর ফের দিল্লি গিয়ে পরবর্তী পরামর্শ করবেন। এনডিএ যদি পর্যাপ্ত আসন না পায় সেক্ষেত্রে কীভাবে সরকার গড়া যেতে পারে মূলত সেই বিষয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে।

সক্রিয় চন্দ্রবাবু
বিজেপি তথা এনডিএকে ক্ষমতা থেকে দূরে রাখতে বদ্ধ পরিকর একসময়ের এনডিএ-র সদস্য চন্দ্রবাবু। শনিবার তিনি অখিলেশ এবং মায়াবতীর সঙ্গে বৈঠক করেছিলেন। রবিরার দিল্লিতে তিনি বৈঠক করেন রাহুল গান্ধীর সঙ্গে।

মমতা চন্দ্রবাবু বৈঠক
রবিবার শেষ দফার ভোট শেষ হওয়ার পর বিভিন্ন সংস্থার তরফে বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় ফিরতে চলেছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে চন্দ্রবাবু নাইডু কারও-ই এই বুথ ফেরত সমীক্ষায় বিশ্বাস সেই। এর আগে বুথ ফেরত সমীক্ষার ফল মেলেনি বলে উদাহরণ দিয়ে জানিয়েছেন দুজনই। এছাড়াও বুথ ফেরত সমীক্ষার ফলকে ইভিএম বদলের চক্রান্তের সঙ্গেও যুক্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেক্ষেত্রে এনডিএ যদি পর্যাপ্ত আসন না পায়, তাহলে কীভাবে সরকার গঠন করা যেতে পারে, তাই মমতা চন্দ্রবাবুর আলোচনার মূল বিষয় বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই আলোচনা হয়ে যাওয়া নেতানেত্রীদের বক্তব্য চন্দ্রবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরবেন।

কটাক্ষ দিলীপ ঘোষের
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবাবু নাইডুর বৈঠক নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, মোদীই ফের সরকার গঠন করবেন। এঁদের কোনও কাজ থাকবে না। তাই চা খেতে আসছে।












Click it and Unblock the Notifications