Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় জঙ্গলরাজ, তানাশাহী! ২০২৪-এ শিক্ষা দেবে জনগণ, অভিষেককে নিশানা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে অশান্তি। যা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়েছে কলকাতা। এদিন তাঁরা মীনা দেবী পুরোহিত-সহ অন্য আহত এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁরা হুঁশি

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে অশান্তি। যা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়েছে কলকাতা। এদিন তাঁরা মীনা দেবী পুরোহিত-সহ অন্য আহত এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলে সাধারণ মানুষ ২০২৪-এর উচিত শিক্ষা দেবে।

পরিদর্শনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

পরিদর্শনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

এদিন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা নবান্ন অভিযানে আহত বিজেপি নেতা এবং তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন। ঘটনার বিবরণ শুনে তারা তথ্য সংগ্রহ করেন। সেই দলে ছিলেন রাজ্যসভার সাংসদ ব্রজলাল, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজলাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রাক্তন আইএএস এবং লোকসভার সাংসদ অপরাজিতা সারেঙ্গি, লোকসভার প্রাক্তন সংসদ সুনীল জাখর। রাজ্য বিজেপির তরফে এই দলের ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল।

বাংলায় জঙ্গলরাজ, তানাশাহী

বাংলায় জঙ্গলরাজ, তানাশাহী

ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা বলেন বিজেপির ঝান্ডা হাতে ছিল বলেই পুলিশ আক্রমণ করেছে। তাঁরা অভিযোগ করেছেন, বাংলায় জঙ্গলরাজ চলেছে। তানাশাহী চলেছে। পুলিশের মারে হাঁটু ভেঙে যাওয়ার অভিযোগও করেছেন তাঁরা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথায় গুলি করার যে কথা বলেছেন, তা তার অহংকার থেকে বলেছেন বলে মন্তব্য ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। তৃণমূসকে হুঁশিয়ারি দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য ব্রিজ লাল বলেন, সাধারণ মানুষ ২০২৪-এর নির্বাচনে এর জবাব দেবেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা মঙ্গলবার আহত বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিতের বাড়িতেও যান। পরে তাঁরা সাংবাদিক সম্মেলন করেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা হেয়ার স্ট্রিট থানাতেও যান।

অভিষেকের কথায় ক্ষমতার দম্ভ

অভিষেকের কথায় ক্ষমতার দম্ভ

এদিন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য ব্রিজলাল বলেন, মুখ্যমন্ত্রী ভাইপো বলেছেন, তিনি হলে মাথায় গুলি করতেন। মুখ্যমন্ত্রীর ভাইপোর এই কথা থেকে ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছে। ওপর তলার নির্দেশেই পুলিশের অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিন নবান্ন অভিযানে পুলিশের হাতে গ্রেফতার অনুপ সিংকে মেডিক্যাল কলেজে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়। কোমরে দড়ি পরানো দেখেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী, সমর্থকরা। রাজনৈতিক বন্দীকে কেন এভাবে আনা হল, তাই নিয়ে প্রশ্ন তোলেন তারা।

 জেপি নাড্ডাকে রিপোর্ট

জেপি নাড্ডাকে রিপোর্ট

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা দিল্লি ফিরে গিয়ে রিপোর্ট জেবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। প্রসঙ্গত মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। একদিকে পুলিশের গাড়িতে আগুন অন্যদিকে পুলিশের বিরুদ্ধে যথেচ্ছ জল কামান, লাঠি, কাঁদানে গ্যাসের ব্যবহারের অভিযোগ ওঠে। একদিনে যেমন বিজেপির মীনাদেবী পুরোহিত-সহ অনেক নেতনেত্রী-কর্মী আগত হন, ঠিক তেমনই দেবজিৎ চট্টোপাধ্যায় নামে এক এসিপির হাত ভাঙে। তাঁকে দেখতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি থাকলে মাথায় গুলি করতেন। অভিষেক এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি-সহ রাজ্যে সব বিরোধীরা। পুলিশ একদিকে সেদিনের ঘটনায় ধরপাকড় শুরু করেছে। অন্যদিকে বিজেপির তরফে সেদিনের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবি করা হয়েছে। সব মিলিয়ে ঘটনা সম্পর্কে রিপোর্ট জমা দিতে কেন্দ্রীয় দল গঠন করে রাজ্যে পাঠান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+