কিশোরীর পায়েসেই শুধু তুলসী এবং নিম পাতা দেওয়া হল নাকি...? ট্যাংরা কাণ্ডে পরতে পরতে রহস্য! কোনদিকে মোড় নিচ্ছে?
Tangra Unnatural Deaths: কেটে গিয়েছে ট্যাংরা-কাণ্ডের বেশ কয়েকদিন! কিন্ত্যু এখনও খোলেনি রহস্যের জট। বরং সময় যত গড়াচ্ছে ততই একাধিক প্রশ্নের উত্তর পেতে হিমশিম খেতে হচ্ছে তদন্তকারীদের। বিশেষ করে ময়নাতদন্তের রিপোর্ট এবং ঘরের মধ্যে থেকে পাওয়া নমুনার মিল পাচ্ছেন না তদন্তকারীরা। যদিও শুক্রবার গোটা দিন ধরে কার্যত ট্যাংরার ওই অভিশপ্ত বাড়ি থেকে পরীক্ষা চালিয়েছেন ফরেন্সিক সহ একাধিক বিশেষজ্ঞ টিমের সদস্যরা।
আর সেই তদন্তে জানা যায় বাড়িতে লাগানো বেশির ভাগ সিসিটিভির প্লাগ খোলা ছিল। কিন্তু সেগুলি খুলল কে? সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। কিছু আড়াল করতেই কি খোলা হয় সমস্ত প্লাগ? অন্যদিকে প্রণয় দে, প্রসূন দে সহ গোটা পরিবারের শেষ রাতের খাওয়ারে কি সত্যিই ঘুমের ওষুধ দেওয়া পায়েস ছিল নাকি অন্য কিছু সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের (Tangra Unnatural Deaths) ।

যদিও পুলিশের জেরায় আহত দুই ভাই জানিয়েছেন, পরিবারের ছয়জনই একসঙ্গে ঘুমের ওষুধ দেওয়া পায়েস খাওয়া হয়। কিন্তু পায়েসে ঘুমের ওষুধ ছাড়াও অন্য কিছু মেশানো থাকতে পারে বলে অনুমান পুলিশের। সূত্রের দাবি, পায়েসে ওষুধের গন্ধ থাকায় ছেলে-মেয়েরা সেটা খাচ্ছিল না। তাই তুলসী পাতা এবং নিম পাতা মেশানো হয়।
যদিও এই বিষয়টি আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। বলে রাখা প্রয়োজন, কিশোরীর ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, রাতের খাওয়ার যা খেয়েছিল তা হজম হয়নি। হলুদ এবং সাদাটে কণিকা পাওয়া গিয়েছে খাওয়ার থেকে। এমনকি ওষুধের গন্ধ পাওয়া যাচ্ছিল বলেও দাবি ওই রিপোর্টে।
ফলে সেটি কি সেটাই ভাবাচ্ছে পুলিশকে। অন্যদিকে ওই পায়েস যদি সবাই খায় তাহলে প্রণয় দে, প্রসূন দে'র শরীরে কেন এর প্রভাব পড়ল না সেটা নিয়েও তৈরি হয়েছে রহস্য। এমনকি তাদের কিশোরচ ছেলেও কীভাবে জেগে উঠল তা নিয়েও তৈরি হয়েছে রহস্য। এরপর বেরিয়েও বা কীভাবে গেলেন তা নিয়েও প্রশ্ন থাকছে।
তবে ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে বাড়ির দুই গৃহবধূ অচেতন হয়ে যান। সেই সময় তাঁদের শিরা কাগজ কাটার ছুরি দিয়ে কাটা হয়েছে বলে মনে করা হচ্ছে। আর তা মৃত্যু নিশ্চিত করতেই করা হয়েছে বলে দাবি। একাধিক প্রশ্নের উত্তর পেতে আবারও দুই ভাইকে পুলিশ জেরা করবে বলে দাবি। তবে আজ এক ভাই এবং নাবালক পুত্রকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications