'ব্যাগ গুছিয়ে রাখুন-শীতের পোশাক রাখবেন', সুজিত বসুর বাড়িতে ইডি তল্লাশির মাঝেই বার্তা শুভেন্দুর
Suvendu Adhikari: শীতের সকালে শহরে ইডি উত্তাপ। সাত সকালে ইডি হাজির হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ৩ হেভিওয়েটের বাড়িতে। দমকলমন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে চলছে ইডি তল্লাশি।
ইডির এই তৎপরতা নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সুজিত বসুকে নিশানা করে বলেছেন, 'স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ। সেই পুন্যদিনে শুভ কাজ করতে নেমেছে ইডি। ব্যাগ গুছিয়ে রাখুন সঙ্গে শীত বস্ত্রও রাখবেন। সময় হয়ে এসেছে।'

পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিক বসুর হাত রয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি দাবি করেছেন, উত্তর দমদম পুরসভায় সুজিত বসুর নির্দেশে একাধিক নিয়োগ হয়েছে। কোনও রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হয়েছে। এমনকী সুজিত বসুর দুই শ্যালক এবং তাঁদের স্ত্রী বেআইনিভাবে কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এবার দুর্নীতিগ্রস্ত নেতাদের সময় হয়ে এসেছে বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। সুজিত বসুর পাশাপাশি তাপস রায়ের বিরুদ্ধেও মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেছেন তাপস রায়ও একাধিক নিয়োগ করিয়েছেন উত্তর দমদমপুরসভায়। কাজেই ব্যাগ গুিছয়ে রাখুন সঙ্গে শীত বস্ত্রও রাখবেন বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোদী দলনেতা।
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং শশী পাঁজা। তাঁরা অভিযোগ করেছেন পরিকল্পনা করে ইডি সিবিআই রেড করা হচ্ছে। কোনও রকম প্রমাণ ছাড়াই ইডি এই কাজ করছে বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও ইডির দাবি পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের ডায়রির সূত্র ধরেই সুজিত বসু এবং তাপস রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন তাঁরা। এই ঘটনায় একাধিক তথ্য হাতে রয়েছে তাঁদের।
এদিকে সন্দেশখালির ঘটনার পর এবার একেবারে সব রকম প্রস্তুতি নিয়েই তল্লাশি অভিযানে এসেছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সুজিত বসুর বাড়ির সামনে এরিয়া ডমিনেশন শুরু করেছেন। যেমনটা ভোটের সময় হয় ঠিক তেমনই করা হচ্ছে আজ। যাকে কোথাও কোনও জমায়েত না থাকে তার জন্য এলাকায় ঘুরছে কেন্দ্রীয় বািহনীর জওয়ানরা। তাঁদের সঙ্গে রয়েছে কাঁদােন গ্যাসের শেলও। সন্দেশখালির মতো কোনও রকম ঘটনা ঘটলে যাতে মোকাবিলা করা যায় তার সবরকম প্রস্তুতি নিয়ে এসেছে কেন্দ্রীয় বাহিনী।












Click it and Unblock the Notifications