Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পঞ্চায়েতের আগে আর একটা ‘প্রহসন’ হতে দেব না, গণতন্ত্র ফেরানোর ডাক শুভেন্দুর

শুভেন্দু বলেন, ভোটে কে জিতবে, তা পরের কথা। সর্বাগ্রে দরকার রাজ্যে গণতন্ত্র ফেরানো। সেই চেষ্টাই করছে বিজেপি।

পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্বাচনকে প্রেস্টিজ ফাইট হিসেবে নিচ্ছেন। সেইসঙ্গে তিনি সাফ জানিয়ে দিলেন পঞ্চায়েতের আগে আর একটা ভোটকে 'প্রহসন' হতে দেব না। সাগরদিঘির মানুষের কাছে তিনি গণতন্ত্র ফেরানোর ডাক দিলেন।

শুভেন্দু অধিকারী বলেন, আশা করছি ঠিকঠাক ভোট হবে। প্রথমে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। আমরা দাবি তোলার পর, কেন্দ্রীয় বাহিনী ৩০ কোম্পানি করা হয়েছে। চার হাজার কেন্দ্রীয় বাহিনী থাকবে। অতএব তৃণমূল এই ভোটকে প্রহসনে পরিণত করতে পারবে না।

পঞ্চায়েতের আগে আর ‘প্রহসন’ হতে দেব না, চ্যালেঞ্জ শুভেন্দুর

শুভেন্দু বলেন, ভোটে কে জিতবে, তা পরের কথা। সর্বাগ্রে দরকার রাজ্যে গণতন্ত্র ফেরানো। সেই চেষ্টাই করছে বিজেপি। তৃণমূল নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছিল। নির্বাচন কমিশন প্রাথমিক ব্যবস্থা নিয়েছে। সাগরদিঘির ওসিকে অপসারিত করা হয়েছে। কিন্তু তাঁর পরিবর্তে যাঁকে ওসি করে নিয়ে যাওয়া হয়েছে। সিইও যিনি আছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। আলোচনা করেই সাগরদিঘির নতুন ওসি নিয়োগ করা হয়েছে।

হাওড়ার উলুবেড়িয়া থানার সেকেন্ড অফিসার নিমাই ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল চেষ্টা করথে তাঁবেদার পুলিশ অফিসার দিয়ে ভোটকে করায়ত্ত করতে, ভোটকে প্রহসনে পরিণত করে জিততে। কিন্তু সেই সুয়োগ এবার তৃণমূলকে আমরা দেব না। বিজেপি এবার সাগরদিঘিতে লড়াই দেবে বলে মনে করছেন শুভেন্দু। তিনি বলেন, পরিকল্পনা করে নিমাই ঘোষকে পাঠানো হয়েছে সাগরদিঘিতে। সাগরদিঘির মানুষের কাছে আবেদন, তোলামূলের ভোট চুরি রুখে দিন।

এদিন রাজ্যপালের সঙ্গে রাজভবনে একান্তে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি নালিশ জানিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ উগরে দেন তৃণমূলরে বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা থেকে সাগরদিঘির উপনির্বাচন নিয়ে তিনি তিনি মুখ খোলেন।

নিশীথ প্রামাণিকের গাড়িতে বোমা ও পাথরবৃষ্টি প্রসঙ্গে শুভেন্দু বলেন, ওরা শুরু করেছে আমরা শেষ করব। প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটির নিরাপত্তা যদি এই অবস্থা হয়, তবে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। রাজ্য পুলিশের ভূমিকা নীরব দর্শকের। বাংলায় জঙ্গলরাজ চলছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেন শুভেন্দু।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, যাঁরা সংসদীয় ব্যবস্থায় আছে তাদের সঙ্গে রাজ্যপাল কথা বলতেই পারেন। উনি ডেকেছিলেন, এসেছি। যে প্রসঙ্গে কথা বলেছি, তা সব বলতে পারব না। তবে রাজ্যপালকে জানিয়েছি তথ্য কমিশনার হিসেবে যাঁর নাম পাঠিয়েছে রাজ্য, তাঁকে অনুমোদন দেবেন না। সঠিক নিয়ম মেনে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এভাবে চললে মুখ্যমন্ত্রীর কোনও মিটিংয়ে বিরোধী দলনেতা যাবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+