লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার ডাক শুভেন্দু অধিকারীর
অবিচ্ছিন্নভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'চোর ধরো জেল ভরো' স্লোগান ধর্মতলার সভামঞ্চে ইতিমধ্যে উঠেছে। বিজেপির অন্যান্য নেতৃত্ব রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। ঠিক একইভাবে আন্দোলনে আরও গলা তুললেন শুভেন্দু অধিকারী।
দীর্ঘ প্রচার সভার কারণে সম্ভবত শুভেন্দু অধিকারীর কণ্ঠস্বর বসে গিয়েছে। ভেঙে গিয়েছে তাঁর গলা। কিন্তু তিনি বক্তব্য রেখেছেন ধর্মতলার সভামঞ্চ থেকে। বক্তব্যের পুরোটাই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। রাজ্যের দুর্নীতি নিয়ে প্রতিদিন সরব হচ্ছেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঞ্চে বসে রয়েছেন। তাঁর সামনেই তীব্রভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্যে লাগামছাড়া দুর্নীতি ও চুরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুরি ও দুর্নীতির নেতৃত্বে রয়েছেন। তার ইঙ্গিতেই এত দুর্নীতি রাজ্যে। সেই ইঙ্গিত শুভেন্দু অধিকারী আরও একবার দিলেন। রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাতে হবে। সেই ডাক দিলেন শুভেন্দু।
মঞ্চ থেকেই 'চোর, চোর' স্লোগান তোলেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতাকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছেন। এই শীতকালীন অধিবেশনে শুভেন্দুকে আর বিধানসভায় অধিবেশনে ঢুকতে দেওয়া হবে না।
এই বিষয়েও মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের লোকজন তাঁকে এই বিষয়ে জানিয়েছেন। যদিও তৃণমূল এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্যুতে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন।
ধর্মতলার সভামঞ্চ থেকে অমিত শাহ মমতা বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। রাজ্যের বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে বার করতে সক্ষম হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলার মানুষকে বার করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের সময় হয়ে এসেছে। এই বক্তব্য উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়।
সভামঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, "আমাকে বিধানসভা থেকে তাড়িয়েছে। লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করুন।" মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ থেকে যেতে হবে। জোর দিয়ে এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications