Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবীন্দ্র প্রয়াণ দিবসের অনুষ্ঠানে রাজ্যপালকে বেনজির আক্রমণ! ...সানগ্লাস যেন খুলে না যায়: ব্রাত্য বসু

মঙ্গলবার ২২ শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস। বেলা ১২ টায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি রাজ্যপালকে বেনজির আক্রমণ করেন।

রাজ্যপাল বলেছেন, বাংলাকে তারা হিংসা মুক্ত করবেন। এব্যাপারে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এখন বাংলার গণমাধ্যমে শাসকের দুর্নীতি এবং হিংসা নিয়ে কথা বলা যায়। প্রধান বিরোধী বিজেপির কথাই বলেন রাজ্যপাল। রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলেও কটাক্ষ করেন তিনি।

Bratya Basu

রাজ্যপাল বলেছেন, বাংলার হিংসা দেখে মাথা হেঁট হয়ে যায়। এব্যাপারে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, কটাক্ষের সুরে বলেন মাথা হেট করতে গিয়ে রাজ্যপালের সানগ্লাস যেন খুলে না যায়!

বেসরকারি স্কুল গুলিতে বেতন পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। এব্যাপার শিক্ষামন্ত্রী বলেন, অকারণে যদি তা বেশি হয় তাহলে সেটা নিয়ে তিনি কথা বলবেন। রাজ্যের শিক্ষানীতি লাগু করা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল পর্যায়ে এগুলি পর্ষদ বা কাউন্সিল লাগু করবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি তা লাগু করবে।

শিক্ষামন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব শিক্ষানীতি তৈরি করেছে। স্টেট এডুকেশন পলিসি কেমন হচ্ছে, এ-প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, পশ্চিমবঙ্গ সরকার ত্রিভাষা নীতি তৈরি করেছে। যার মানে হচ্ছে যেখানে যার যেটা আঞ্চলিক ভাষা, বা যে যেটাতে স্বাচ্ছ্বন্দ সেই ভাষাকেই তিনি ফাস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+