সুদীপের রোজভ্যালি-যোগ জানতে রাতভর ম্যারাথন জেরা ধৃত সাংসদ তাপস পালকে

সুদীপের হাজিরার আগে যেনতেন প্রকারে তাঁর সম্বন্ধে তথ্য জোগাড় করতে বদ্ধপরিকর সিবিআই তদন্তকারী অফিসাররা। তথ্য-অন্বেষণে তাঁদের প্রধান হাতিয়ার রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পাল।

কলকাতা, ২ জানুয়ারি : সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রোজভ্যালি যোগ জানতে মরিয়া সিবিআই। মঙ্গলবার সুদীপের হাজিরার আগে যেনতেন প্রকারে তাঁর সম্বন্ধে তথ্য জোগাড় করতে বদ্ধপরিকর হয়ে উঠেছেন সিবিআই তদন্তকারী অফিসাররা। আর এই তথ্য-অন্বেষণে তাঁদের প্রধান হাতিয়ার রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পাল। রবিবার রাতে দফায় দফায় জেরা করা হল তাঁকে। সিবিআই তদন্তকারী আধিকারিকদের একটাই জিজ্ঞাস্য ছিল, সুদীপের সঙ্গে কী যোগসূত্র রয়েছে রোজভ্যালির।

তিনবার নোটিশ পাঠিয়েও সিবিআই দফতরে হাজিরা দেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সিবিআই জালে ধরা পড়েছেন তৃণমূলের অভিনেতা সাংসদ। নতুন বছরের প্রথম দিনে সুদীপবাবুর হাজিরা নিয়ে দিনভর বিতর্ক চললেও, পরবর্তী সময়ে তিনি স্থির করেছেন, আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই তিনি সিজিও কমপ্লেক্সের অফিসে গিয়ে দেখা করবেন সিবিআই তদন্তকারী অফিসারদের সঙ্গে। তার আগে সিবিআই আধিকারিকরা নিজেদের প্রস্তূতি সেরে ফেলতে চাইছেন।

সুদীপের রোজভ্যালি-যোগ জানতে রাতভর ম্যারাথন জেরা ধৃত সাংসদ তাপস পালকে

তাপস পালকে রবিবার রাতভর জেরা করে সুদীপের সেই রোজভ্যালি যোগসূত্রই জানার চেষ্টা চালিয়েছে সিবিআই। এই অবস্থায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে পড়েছে, তবে কি সুদীপকে গ্রেফতারের জন্য আটঘাট বাঁধার চেষ্টা চালাচ্ছে সিবিআই? সিবিআইয়ের অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য রয়েছে সিবিআইয়ের হাতে। তিনি বারবার বৈঠক করেছেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে। এই অভিযোগের সত্যতা যাচাই করতেই তাঁকে জেরা করতে চাইছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+