বেলা গড়াতেই বনধে নানা জায়গায় চলল শাসক-বিরোধী সংঘর্ষ
কলকাতা, ৩০ এপ্রিল : যত বেলা গড়াল ততই রাজ্যের নানা প্রান্ত থেকে সংঘর্ষের খবর আসতে শুরু করল। বনধের সমর্থনে পথে নেমে একদিকে যেমন চলল ঢিল মেরে বাসের কাঁচ ভেঙে দেওয়া, ঠিক একইভাবে অবরোধকারীদের মেরে হটিয়ে দেওয়ার শাসক তৎপরতাও চোখে পড়ল।
রীতিমতো পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে বনধের দিন জনজীবন সচল রাখতে ব্যস্ত থাকতে দেখা গেল শাসক দলের কাডারবাহিনীকে। দিকে দিকে বনধ বিরোধী মিছিল ও একইসঙ্গে বাইকে করে এলাকা প্রদক্ষিণ করা যাতে কোথাও 'বনধ' করতে না পারে বিরোধীরা।

এদিন মোটের উপর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বনধের যথেষ্ট প্রভাব পড়েছে। এছাড়া সারা রাজ্যের ক্ষেত্রে বনধের প্রভাব ছিল মিশ্র। এদিন শহরতলি ও নানা জেলার রাস্তায় সরকারি বাস থাকলেও তার সংখ্যা খুবই কম ছিল। বেসরকারি বাসও খুব একটা চোখে পড়েনি। হাওড়া, শিয়ালদহ স্টেশন ও দমদম বিমানবন্দরের বাইরে ট্যাক্সির দেখা মেলেনি। এর জেরে নাকাল হতে হয়েছে সাধারণ যাত্রীদের।
এ দিন সকালে টালিগঞ্জ-কুঁদঘাট রুটের দু'টি বাসে ভাঙচুর চালানো হয়। হাওড়ার গোলাবাড়িতে তিনটি সরকারি বাস ভাঙচুর করে বনধ সমর্থনকারীরা। হাওড়াতেই ফোরশোর রোডে একটি মিনিবাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। কোনা বাসস্ট্যান্ডে মিনিবাস ভাঙচুর করা হয়। জেলাতেও আসানসোল, বসিরহাট, কৃষ্ণনগর, পানিহাটি, খড়গ্রাম, ঝাড়গ্রাম, কান্দি, ময়ূরেশ্বর সহ নানা জায়গায় বনধে কম-বেশি উত্তাপ ছড়িয়ে পড়ে।
এদিন নানা জায়গায় শাসক দলের কর্মীদের বিরুদ্ধে অবরোধকারীদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। তবে দুই-একটি ঘটনা ছাড়া পূর্বরেলে মোটের উপর রেল চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications