Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি রাজ্যের! ন্যায্য পাওনা আদায় করে নিতে পরিকল্পনা কর্মচারীদেরও

ডিএ মামলায় ফের একবার হাইকোর্টে ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই মুহূর্তে রাজ্য সরকারের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। যা বলছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়।

ডিএ মামলায় ফের একবার হাইকোর্টে ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই মুহূর্তে রাজ্য সরকারের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। যা বলছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়। রাজ্য সরকার সেই প্রস্তুতি শুরু করেছে বলে সূত্রের খবর। অন্যদিকে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই সর্বোচ্চ আদালতে ক্যাভিয়েট দাখিল করতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা।

হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজ

হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজ

গত ২০ মে ডিএ মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল ৩ মাসের মধ্যে ডিএ-র বিষয়টি রূপায়ন করতে হবে। কিন্তু সেব্যাপারে কোনও উদ্যোগ না নিয়ে সেই সময়সীমা পার হওয়ার সময়ে ১৯ অগাস্ট রাজ্য সরকারের তরফে হাইকোর্টে আবেদন জানিয়ে ডিএ নিয়ে আদেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়। এদিন সেই সংক্রান্ত রায় বেরিয়েছে। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি ২০ মের রায় বহাল রাখারও নির্দেশ দিয়েছে। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে ডিএ না মেটানোর আদালত অবমাননার মামলাও বিচারাধীন রেখেছে আদালত। ৭ নভেম্বর সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার

সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার

তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। যা নিয়ে রাজ্য সরকারের তরফে প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলেছিল।

ক্যাবিয়েট দাখিল করবেন কর্মচারীরা

ক্যাবিয়েট দাখিল করবেন কর্মচারীরা

রাজ্য সরকারের সামনে যেমন ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ছাড়া উপায় নেই, অন্যদিকে সুপ্রিম কোর্টে যাতে রাজ্য সরকার একতরফা সুযোগ না পায়, তার জন্য কর্মচারী সংগঠনগুলির তরফে ক্যাভিয়েট দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলে, কর্মচারীদের বক্তব্যও শুনতে হবে সুপ্রিম কোর্টকে।

সরকারের সঙ্গে সহযোগিতা নয়

সরকারের সঙ্গে সহযোগিতা নয়

এদিন ডিএ নিয়ে হাইকোর্টের রায় সরকারের বিরুদ্ধে গিয়েছে। কর্মচারী সংগঠনগুলি বলছে জয় তাদেরই হয়েছে। আগে তারা বলেছিল, সরকারি যদি ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাগলে তারা সরকারের সঙ্গে সহযোগিতা করবে। এদিন কর্মচারী সংগঠনগুলির তরফে বলা হয়েছে, ডিএ নিয়ে তারা রাজ্য সরকারের সঙ্গে কোনও রকমের সহযোগিতা করবেন না।
এদিন হাইকোর্টের রায়ের পরে আদালত চত্বরেই মিষ্টিমুখ করেন কর্মচারী সংগঠনের নেতারা। একে অপরকে আবিরও মাখিয়ে দেন। রাজ্য সরকারি কর্মচারীদের আইএনটিইউসির সংগঠনের নেতা শ্যামল মিত্র বলেছেন এই রায় রাজ্য সরকারি কর্মীদের জন্য হাইকোট্রের পুজো উপহার। রাজ্য সরকারের সঙ্গে কোনও রকমের সহযোগিতা না করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তিনি রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। সিপিএম, বিজেপির মতো দলগুলির তরফে হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করা হয়েছে।

 পুজোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই বেতন ও পেনশন

পুজোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই বেতন ও পেনশন

এদিনে দিন কয়েক পেরোলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি শুরু হচ্ছে। সেই কারণে বেতন, পেনশন সব ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অর্থ দফতর। অন্যদিকে অক্টোবর মাসের বেতন ও পেনশনও আগে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+