অথৈ জলে ২৬৯ জন টেট পরীক্ষার্থীর ভবিষ্যৎ
অথৈ জলে ২৬৯ জন টেট পরীক্ষার্থীর ভবিষ্যত। পরীক্ষা দিলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে তা গ্রাহ্য হবে না।

টেট পরীক্ষা নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। গত ৩১ জানুয়ারি রাজ্য জুড়ে হয়েছিল টেট পরীক্ষা। সেই পরীক্ষায় ২৬৯ জন পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন রাজ্য সরকার। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেন।
রাজ্যে পক্ষের আইনজীবী লক্ষী গুপ্ত ও রাতুল বিশ্বাস বৃহস্পতিবার আদালতে জানান ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে সমস্ত চাকরিপ্রার্থী d.el.ed প্রশিক্ষণপ্রাপ্ত শুধুমাত্র তারাই টেট পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু 269 জন চাকরিপ্রার্থী ২০১৭ সালের বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই তারা পরীক্ষার আবেদন করেন রাজ্যের পক্ষের আইনজীবীদের আরও বক্তব্য বিজ্ঞপ্তি জারি করার সময় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল ২০১৭ সালের বিজ্ঞপ্তির পর নতুন করে কেউ d.el.ed প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কোন চাকরিপ্রার্থী তারা আবেদন করতে পারবে না।
কিন্ত তার পরেও ২৬৯ জন চাকরিপ্রার্থী তারা টেট পরীক্ষায় বসার আবেদনপত্র জমা দেয়। প্রাথমিক শিক্ষা সংসদ জানিয়ে দেয় তাদের পরীক্ষায় বসার অনুমতি দিতে পারছে না, কারণ বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল। এর পরেই ২৬৯ জন চাকরিপ্রার্থী তারা কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। ২৮ জানুয়ারি ২০২১ সালের হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ ২৬৯ জন চাকরিপ্রার্থীকে টেট পরীক্ষায় বসার অনুমোদন দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন জানায়।












Click it and Unblock the Notifications