Sheikh Shahjahan: রাতে ঘুম উড়েছে শেখ শাহজাহানের! সকাল হতেই জামিন চাইতে ছুটলেন হাইকোর্টে
Sheikh Shahjahan: জামিন চেয়ে ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'খাচাবন্দি' সন্দেশখালির 'বাঘ'। আজ বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শেখ শাহজাহনের তরফে জামিনের আবেদন জানানো হয়। যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ জরে দিয়েছেন বলে খবর।
পাশাপাশি সাধারণ জামিন বেঞ্চে এই বিষয়ে আবেদন জানানোর কথা বলা হয়েছে। সেই মতো আজই এই বিষয়ে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) আইনজীবী আবেদন জানাতে পারেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে বাঘ এখন নেংটি ইঁদুর বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ টানাপোড়নের পর কাল শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) হাতে পেয়েছে সিবিআই। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমার অনেক পরেই সিআইডির তরফে শুরু হয় হস্তান্তর প্রক্রিয়া। মেডিক্যাল করিয়ে রাতেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সন্দেশখালির বেতাজ বাদশাকে। কিন্তু চোখেমুখে সেই মেজাজ দেখা যায়নি।
শরীরী ভাষাতেও অনেক পরিবর্তন দেখা গিয়েছে। আর সে বিষয়টিকে তুলে ধরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। যা খবর, বুধবার সিবিআই হেফাজতে ঘুম হয়নি শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) । গভীর রাত পর্যন্ত জেগেই ছিলেন বলে খবর।
ঘরের বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরা ছিল। তুলনামূলক অনেক বেশি বাহিনীকে মোতায়েন করা হয়। তবে নিজাম প্যালেসের যে ঘরে বুধবার রাতে রাখা হয় শেখ শাহাজাহানকে সেখানেই গ্রেফতার পরে রাত কাটিয়ে ছিলেন পার্থ, অনুব্রতরা।
ক্লান্তি থাকায় বুধবার রাতে আর জেরা করা হয়নি শাহাজাহানকে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে জেরা পর্ব শুরু হয়েছে বলেই খবর। সকালে চা-বিস্কুট এবং পরে রুটি,সবজি দেওয়া হয়। যদিও ব্রেকফাস্টেই শেখ শাহাজাহান সিবিআই আধিকারিকদের কাছে ভাত খেতে চেয়েছিলেন বলে খবর। যদিও তা দেওয়া হয়নি।
অন্যদিকে সন্দেশখালি থানায় সিবিআইয়ের একটি টিম এদিন সকালে গিয়েছেন বলে খবর। সেখান থেকে সমস্ত নথি তাঁরা সংগ্রহ করেছেন। পাশাপাশি শেখ শাহাজানের ফোনের কলহিস্ট্রিও সংগ্রহ করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গ্রেফতারের আগে কিংবা পরে, গত ৫৫ দিনে একাধিকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহাজাহান। কখনও আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তো, আবার কখন জামিন চেয়ে। যদিও বারবার আদালত আবেদন খারিজ করে দেয়। ফের একবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ 'বাঘ'। এখন দেখার আদালত কি নির্দেশ শোনায়।












Click it and Unblock the Notifications