Shantanu Sen on RG Kar hospital: আমার মেয়ের সঙ্গেও ঘটেছে, মুখ্যমন্ত্রী আসল তথ্য জানেন না! বিস্ফোরক শান্তনু

Shantanu Sen on RG Kar hospital: যা বলার কাল পর্যন্ত বলেছি, আর কিছু বলব না। আরজি কর ইস্যুতে উত্তাল বাংলা। প্রতিবাদের আঁচ পৌঁছে গিয়েছে দেশের অন্য প্রান্তেও। আর এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য দলের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেনের। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মেয়ে আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী।

তাঁর সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এমনকি প্রাক্তন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও নিয়েও প্রশ্ন তোলেন এই তৃণমূল নেতা। তিনি বলেন, প্রথমদিন থেকে দলকে ডিফেন্ড করে এসেছি। কাল পর্যন্ত যা বলার বলেছি, আর কিছু বলব না। বিবেকের তাড়না থেকেই এই সিদ্ধান্ত বলে দাবি।

Shantanu Sen on RG Kar hospital

শুধু তাই নয়, শান্তনু সেন বলেন, দলের হয়ে আমি কাজ করছি না বলে কেউ কেউ দলেই তা বোঝানোর চেষ্টা করছেন। তাঁদের দাবি, আমি নাকি চিকিৎসকদের হয়ে কাজ করছি। দু'দিকেই ক্ষোভ তৈরি হচ্ছে। তবে তৃণমূলের প্রথম দিনে অনুগত সৈনিক। ভারতের যে কোনও ইস্যুতে বললেও আরজি কর নিয়ে আর কোনও কথা নয় বলে জানিয়েছেন প্রাক্তন এই সাংসদ।

শুধু তাই নয়, আরজি কর মেডিক্যাল কলেজের পড়াশোনার মান নিয়েও প্রশ্ন তোলেন। ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শান্তনু সেনের দাবি, আর জি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে প্রাক্তনী, আমার মেয়ে। সেখানে পড়ে। কিন্তু আমার মেয়ে বলে একেবারে ওরা একঘরে করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র ওই গোষ্ঠীর সঙ্গে ও যাবে না। পড়াশোনাও একেবারে রসাতলে চলে গিয়েছে। প্রশ্ন জানা একেবারেই সহজ। শুধুমাত্র কয়েকজনকে খুশি করতে হবে।

শুধু তাই নয়, একেবারে বই খুলে কিংবা উত্তর দেখেও লেখা সম্ভব বলেও বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। শুধু তাই নয়, তাদের খুশি রাখলে অনার্স পাওয়া যায়, নাহলে ফেল করতে হয় বলেও দাবি। তবে এদিন কারোর নাম এদিন নেন শান্তনু। এমনকি কোন রাজনৈতিক দল বা কিছুই স্পষ্ট ভাবে বলেননি। একই সঙ্গে প্রাক্তন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের প্রভাব নিয়েও একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন।

তবে এই বিষয়ে কথা বলতে গিয়ে তৃণমূল মুখপাত্র জানান, মুখ্যমন্ত্রী আমাকে হয়তো ভুল বুঝতে পারেন, তবে সঠিক তথ্য তাঁর কাছে দেওয়া হচ্ছে না। আমার নৈতিক দায়িত্ব সেই তথ্য তাঁর কাছে পইছে দেওয়া। আরজি কর ইস্যুতে একেবারে উত্তাল পরিস্থিতি। চাপে শাসকদল তৃণমূল এবং রাজ্য সরকার। আর এর মধ্যেই তৃণমূল নেতার একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+