কলকাতা সংলগ্ন পুরসভাতেও কি গেরুয়া হানা! মাসিক বৈঠকে কাউন্সিলরদের অনুপস্থিতি নিয়ে চাঞ্চল্য

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের ওপর আস্থা নেই ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের। সেইজন্য আলাদা বৈঠকের বন্দোবস্ত করলেন সিপিএম ত্যাগীবর্তমানে তৃণমূলে থাকা ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের ওপর আস্থা নেই ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের। সেইজন্য আলাদা বৈঠকের বন্দোবস্ত করলেন সিপিএম ত্যাগী বর্তমানে তৃণমূলে থাকা ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। সেই বৈঠকে হাজির ছিলেন চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করা হয়।

পুরসভার বৈঠকে অনুপস্থিত অনেক কাউন্সিলর

পুরসভার বৈঠকে অনুপস্থিত অনেক কাউন্সিলর

এদিন বিধাননগর পুরসভায় ছিল সামিক অধিবেশনের দিন। বৈঠকে উপস্থিত ছিলেন ১৬ জন কাউন্সিলর। অনুপস্থিত ছিলেন ২৫ জন কাউন্সিলর। এই অনুপস্থিত কাউন্সিলরদের অনেকেই বিধাননগরেরই অপর এক কাউন্সিলরের বাড়িতে ডাকা বৈঠকে যোগ দেন বলে জানা গিয়েছে।

বৈঠকে অনুপস্থিত মেয়রও

বৈঠকে অনুপস্থিত মেয়রও

এদিনের মাসিক অধিবেশনে অনুপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তও। শরীর খারাপের কারণ দেখিয়ে তিনি বৈঠকে যাননি বলেই জানা গিয়েছে।

বিধাননগরে অপর বৈঠকে হাজির অনেক কাউন্সিলর

বিধাননগরে অপর বৈঠকে হাজির অনেক কাউন্সিলর

সূত্রের খবর অনুযায়ী, বিধাননগরের এক কাউন্সিলরের বাড়িতে বৈঠকে বসেছিলেন এদিনের মাসিক বৈঠকে অনুপস্থিত থাকা কাউন্সিলররা। সেখানে ডেপুটি মেয়র তাপস
চট্টোপাধ্যায়, চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী হাজির ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই বৈঠকে অনেক কাউন্সিলরই অভিযোগ করেন, আস্থা হারিয়েছেন মেয়র
সব্যসাচী দত্ত। তিনি দিনে এককথা বলেন, আর রাতে এক কথা। এমনটাই অভিযোগ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+