আত্ম-মূল্যায়নে ‘ছাত্র’ বঙ্গ সিপিএমের শীর্ষ নেতারা, পরীক্ষা নেবেন নীচুতলার নেতা-কর্মীরা
এবার ছাত্র সাজতে হবে বঙ্গ সিপিএমের শীর্ষ নেতাদের। বসতে হবে পরীক্ষাতেও। একেবারে খাতায় কলমে পরীক্ষা। আর তাঁদের মাস্টারমশাইয়ের ভূমিকায় দলের কর্মীরা। তাঁরাই মার্কশিট তৈরি করবেন নেতাদের।
কলকাতা, ২৮ ডিসেম্বর : এবার ছাত্র সাজতে হবে বঙ্গ সিপিএমের শীর্ষ নেতাদের। বসতে হবে পরীক্ষাতেও। একেবারে খাতায় কলমে পরীক্ষা। আর তাঁদের মাস্টারমশাইয়ের ভূমিকায় দলের কর্মীরা। তাঁরাই মার্কশিট তৈরি করবেন নেতাদের। দলের হাল ফেরাতে নতুন এই দাওয়াই শুরু করছে সিপিএম। নতুন এই এক্সপেরিমেন্টের নাম দেওয়া হয়েছে আত্ম-মূল্যায়ন। এখন দেখার সংগঠনের এই বেহাল দশায় আত্ম-মূল্যায়ন কতখানি হাল ফেরাতে পারে আগামী দিনে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই প্রকাশ হবে আত্ম-মূল্যায়নের ফল।
২০১১ সালে সেই যে লাইনচ্যুত হয়েছে বঙ্গ সিপিএম, পাঁচ বছরেও সঠিক লাইনে ফিরতে পারেনি। বরং আরও খাদের কিনারায় চলে গিয়েছে। একটার পর একটা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় বার বার প্লেনাম করা হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। এত বড় সাংগঠনিক দল হয়েও, নিমেষে ভঙ্গুর হয়ে গিয়েছে সমস্ত সংগঠন। আসলে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দল। সেই জনবিচ্ছিন্ন দল কোন পথে চাঙ্গা হবে, তার সঠিক দিক নির্ণয় করতে পারেননি রাজ্যের শীর্ষসারির নেতারা।

এমনকী দলের মাথা থেকে বিমান বসুকে সরিয়ে দিয়েও আক্ষরিক অর্থে কোনও লাভ হয়নি। সূর্যকান্ত মিশ্র দায়িত্ব নিয়েও পথ ঠিক করতে পারেননি। সেই কারণেই এবার নেতাদের মূল্যায়নে জোর দেওয়া হচ্ছে। আর তাদের নম্বর দেবেন দলের নীচুতলার নেতা ও কর্মীরা। রাজ্যকমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নিজে। ফলে রাজ্য সম্পাদক থেকে শুরু করে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও রাজ্য কমিটির সদস্যদেরও মূল্যায়ন হবে নীচুতলার নেতা-কর্মীদের দেওয়া মার্কশিটে।
কিন্তু এই যে পরীক্ষায় বসবেন শীর্ষ নেতারা, তাঁদের কাছে কী প্রশ্ন রাখা হবে? স্থির হয়েছে, নির্দিষ্ট প্রশ্নের উপরই এই মূল্যায়ন হবে। যেমন সংগঠনমজবুত করতে কী কী পরিকল্পনা রয়েছে? সেই পরিকল্পনার বাস্তবায়নে কী পদক্ষেপ নিয়েছেন, কী পদক্ষেপ নেবেন ভবিষ্যতে? দায়িত্ব পালনে কতটা সফল হয়েছেন বলে মনে করছেন? নীচুতলার নেতা-নেত্রীদের সঙ্গে আপনার যোগাযোগ কতটা? কীভাবে যোগাযোগ তৈরি করবেন? দলকে আন্দোলনের রাস্তায় নিয়ে আসতে, মানুষের কাছে পৌঁছতে কী কী ভাবনা রয়েছে?
অভিযোগ, দলের বিপর্যয়ের দায়ভার এতদিন নীচুতলার কর্মীদের উপর চাপিয়ে দিয়ে, নিজেদের দায় ঝেড়ে ফেলতেন নেতারা। কিন্তু নীচতুতলার নেতারা পাল্টা বলতে শুরু করেন, এই বিপর্যয়ের জন্য তাঁরা নন, দায়ী নেতারাই। নিষ্ক্রিয় কর্মীদের নিয়ে বারবার কথা বলা হয়, কিন্তু অক্ষম নেতাদের নিয়ে কি আদৌ ভাবিত দল? সেই প্রশ্ন ছুড়ে দেন কর্মীরা। এখনও সে ভুল শুধরে নিতে পারেনি দল। এখনও আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ।
আবার বনধ বা বনধ ডেকে ভুল স্বীকারের মতো নানা ভুল পদক্ষেপ নিয়ে চলেছে সিপিএমের শীর্ষ নেতারা। তাই এবার এই কঠিন সময়ে নিজেদের প্রমাণ করতে হবে আত্ম-মূল্যায়নের মাধ্যমেই। নতুন এই এক্সপরিমেন্টের মাধ্যমে দলের শুদ্ধিকরণ হবে বলেই মনে করছেন সীতারাম ইয়েচুরি। এই মূল্যায়নে চুলচেরা বিশ্লেষণ হবে বলেই তাঁর বিশ্বাস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications