বিচারপতিদের বাঁচান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখবেন শুভেন্দু

বিচারপতিদের বাঁচান। বিচারপতিদের পরিবারদের বাঁচান। এমনই আর্জি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে তিনি আর্জি করছেন।

বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বক্তব্য রাখছিলেন। সেই সময় বিচারপতিদের প্রসঙ্গ উঠে আসে৷ বাংলার সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থাকেও আক্রমণ করছে। এই কথা উঠে আসে।

Suvendu Adhikari

বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি জেরার জন্য ডাকছে৷ এক মাসে তিনবার তাঁর ডাক এসেছে৷ বিচারপতির সম্পর্কে তথ্য দিতে চাপ দিচ্ছে সিআইডি৷ প্রলোভন দেখিয়ে বিচারপতির বিরুদ্ধে বক্তব্য রাখার কথাও না কী বলা হচ্ছে। এমনই গুরুতর অভিযোগ করছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী৷

এবার সেই বিষয়েও মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। বিচারপতির স্বামীকে মিথ্যা হেনস্থা করা হচ্ছে। বিচারপতি কৌশিক চন্দ, বিচারপতি রাজাশেখর মান্থা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর লোকজন কয়েক বছর ধরে আক্রমণ করছেন। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে।

এই বিচার ব্যবস্থা যদি শেষ যায়, বিচার পাওয়ার জায়গা যদি শেষ হয়ে যায়, তাহলে মানুষ যাবে কোথায়? এই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিচারপতি রাজাশেখর মান্থার নামে পোস্টার পড়েছিল। তারপরেও কেউ গ্রেফতার হয়নি। সেই ঘটনার প্রসঙ্গও উঠে আসে শুভেন্দুর বক্তব্যে।

হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে শুভেন্দু অধিকারী চিঠি দেবেন এই বিষয়ে। প্রধান বিচারপতির কাছে তথ্য, ছবি পাঠানো হবে। তিনি বিষয়গুলিতে হস্তক্ষেপ করুন। এমনই চাইছেন শুভেন্দু অধিকারী।

বিচারপতিদের ও তাঁদের পরিবারের সদস্যদের রক্ষা করুন প্রধান বিচারপতি। এই আবেদন ও অনুরোধ করছেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+