নারদে সিবিআই জেরা এড়ালেন সৌগত, ইডি-র তলবে ইকবালের সাড়া

নারদ স্টিং অপারেশন নিয়ে তদন্তে প্রতিদিনই একজন না একজন তৃণমূল নেতাকে তলব করা হচ্ছে। সিবিআই ও ইডি সক্রিয় হয়ে এই তদন্ত চালাচ্ছে।

নারদ কেলেঙ্কারিতে সিবিআই জেরা এড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ই-মেল বার্তায় সৌগতবাবু জানিয়েছেন, বুধবার তিনি সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে পারছেন না। তিনি দিল্লিতে থাকায় তাঁর পক্ষে এদিন কলকাতা অফিস গিয়ে জেরার মুখোমুখি হওয়া সম্ভব নয়।

নারদে সিবিআই এড়ালেন সৌগত

তবে এদিন ইডি জেরা করল তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদকে। নারদ স্টিং অপারেশন নিয়ে তদন্তে প্রতিদিনই একজন না একজন তৃণমূল নেতাকে তলব করা হচ্ছে। সিবিআই ও ইডি সক্রিয় হয়ে এই তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে একাধিক তৃণমূল নেতাকে ডেকে জেরা করা হয়ে গিয়েছে দুই কেন্দ্রীয় সংস্থার।

বুধবার ফের ইকবাল আহমেদকে ডেকে জেরা করে ইডি। এর আগেও ইকবাল ও সুলতান আহমেদ- দুই ভাইকে ডেকেই জেরা করা হয়। প্রথমে দু'জনকেই তলব করে সিবিআই। সিবিআই জেরায় তৃণমূল যোগ উঠে আসে। তারপরই মেয়র শোভন চট্টোপাধ্যায়কে তলব করে ইডি আর সৌগত রায়কে নোটিশ পাঠায় সিবিআই।

ইডি দফতরে ইকবাল

গত দিনেই মেয়র জানিয়েছিলেন তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ইডির ডাকে সাড়া দিতে পারছেন না। পরবর্তী নোটিশ পেলেই তিনি ইডি আধিকারিকদের মুখোমুখি হবেন। এবার সেই পথ ধরেই সৌগতবাবু হাজিরা এড়ালেন। তিনি নোটিশ পাওয়ার পরই ই-মেল করেন, দিল্লিতে থাকায় তাঁর পক্ষে এদিন কলকাতার সিবিআই দফতরে হাজিরা দেওয়া সম্ভব নয়।

মেয়র শোভন চট্টোপাধ্যায় ও সাংসদ সৌগত রায় জেরা এড়ালেও যথা সময়ে ইডি দফতরে পৌঁছেছেন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরার মুখোমুখি হয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+