RG Kar Hospital: সুহৃতা পালকে পাঠানো হল বারাসত মেডিক্যালে, কোথায় গেলেন সন্দীপ?

RG Kar Hospital: আরজি কর মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হলেন মানস বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত চিকিৎসকের দাবি মেনেই বুধবার রাতেই সরিয়ে দেওয়া হল নব নিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে। আর এরপরেই নতুন অধ্যক্ষ নিয়োগ করল স্বাস্থ্য ভবন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে জানা যাচ্ছে। যা খবর, বৃহস্পতিবারই তাঁকে দায়িত্ব নিতে বলা হয়েছে।

অন্যদিকে বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হল সুহৃতা পালকে। পাশাপাশি ছাত্রদের দাবি মেনে এম‌এসভিপির পাশাপাশি ডিন অব স্টুডেন্টসের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে। ঘটনার পর থেকে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। আজ বুধবার এমএসভিপিকে জেরা করে সিবিআই।

RG Kar Hospital

আর এরপরেই বুলবুল মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত তাঁকে আরজি করের ফিজিওলজি বিভাগে প্রফেসর পদে রাখা হয়েছে।

অন্যদিকে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে অরুণাভ দত্ত চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে, এরপরেই তাঁকে উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হয়েছে বলে খবর। যা খবর, মেডিক্যাল কলেজের প্রফেসর হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে।

পাশাপাশি এদিন আন্দোলনরত ছাত্রদের দাবি মেনে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষকেও সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর। আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয় বিতর্কিত সন্দীপ ঘোষকে। যা নিয়ে নতুন করে শুরু হয় আন্দোলন। এমনকি আজ সিবিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলও করেন ডাক্তাররা।

যেখানে কয়েকশ চিকিৎসক পা মেলান। যা রীতিমত চাপে ফেলে দেয়। জানা যাচ্ছে, এরপরেই সন্দীপ ঘোষকে এনআরএসের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হল। জানা জাছে, অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে রাখা হয়েছে তাঁকে। যদিও কুণাল ঘোষ জানিয়েছেন, সম্পূর্ণ ভুয়ো এই খবর। সন্দীপ ঘোষ ছুটিতে রয়েছেন। কোনও পদ নেই। তিনি ছিটিতে রয়েছেন বলে একটি পোস্টে জানিয়েছেন কুণাল ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+