২০২১ সালে মুখ্যমন্ত্রীর ভালো পায়ে ব্যান্ডেজ করেছিলেন এই সন্দীপ ঘোষ? আর কী বললেন শুভেন্দু?
সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী পায়ে চোট পেয়েছিলেন। প্লাস্টার করতে হয়েছিল। শুভেন্দু অধিকারী সেই ঘটনা সম্পর্কে অন্য মন্তব্য করলেন।
২০২১ সালে ভালো পায়ে ব্যান্ডেজ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষের গুণের শেষ নেই। সন্দীপ ঘোষের ভরসাতেই মুখ্যমন্ত্রী ভাঙা পায়ে প্রচার করেছিলেন 'হুইল চেয়ার চিহ্নে' ভোট দিন বলে প্রচার হয়। সেই প্রচারে মুসলিম ভোট পেয়ে ২০২১ সালে তৃণমূল জয়ী হয়েছিল। দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দাবি করেছেন, আরজি কর হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বাম ও বিজেপি। ডিওয়াইএফআই - এর পতাকা হাতে ভাঙচুর চালানো হয়। কলকাতা পুলিশ ইতিমধ্যেই ২৫ জনকে আটক করেছে। ওই ঘটনায় সেই রাতের কয়েক জনের ছবি কলকাতা পুলিশ সামনে এনেছে। তাদের খোঁজ চলছে।
শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছেন। অতীন ঘোষ মুখ্যমন্ত্রীর কথায় ঝামেলা করতে লোক পাঠিয়েছিল। পুলিশ ডিওয়াইএফআই - এর কয়েক জনকে গ্রেফতার করেছে। কিন্তু তারা কোনওভাবেই ঘটনার সঙ্গে যুক্ত নন। তৃণমূল ওই কাজ করেছে। অশোকনগর থেকে গুন্ডা এনেছে। নারায়ণ গোস্বামী সঙ্গে ছবি আছে। এদিন বলেছেন শুভেন্দু। এমন ১০০ জনের ছবি নাম ঠিকানা তিনি দিয়ে দিতে পারেন। সেই কথাও দাবি করেছেন বিরোধী দলনেতা।
পুলিশ কমিশনার বিনীত গোয়েল সম্পর্কে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। হাসপাতাল ভাঙচুরের রাতে দেড়টার সময় ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিনীত গোয়েল। ততক্ষণ ভাঙচুর হয়ে গিয়েছে। চারটে অবধি সেখানে তিনি ছিলেন। বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। যা কিছু করার তিনি করে দিয়েছেন। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আনন্দে ছিলেন।
আরজি করের মৃতার অল্টো গাড়ি আছে। সেই গাড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না। এই বিনীত গোয়েল গাড়ি সরিয়ে দিয়েছে। মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু। বিনীত গোয়েলকে ধরে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। এসপি দাস, সন্দীপ ঘোষ সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করিয়েছেন, সেই সব তথ্য পাওয়া যাবে। এই দাবি করলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications