সন্দেশখালি যাওয়া হল না, রাজভবনে রাজ্যপালের কাছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
ঘন্টাখানেক ধরে পুলিশের সঙ্গে চলল বচসা। তারা কীভাবে ১৪৪ ধারা ভাঙছেন? সেই প্রশ্ন তোলা হয়। কিন্তু পুলিশ কোনও প্রশ্নের উত্তর দেয়নি। উপরতলা থেকে নির্দেশ আছে। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। রামপুরের বাঁশের ব্যারিকেডের ওপাড়ে যেতে পারল না ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
রামপুর থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিল বিজেপির প্রতিনিধি দল। শুক্রবার সকাল থেকেই টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে। রামপুরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে। বিজেপির প্রতিনিধি দলকে আটকাতে হবে। এই নির্দেশ উপরতলা থেকে দেওয়া ছিল। এমনই কথা বলা হচ্ছে।

বেশ কয়েক ঘন্টা রামপুরে অপেক্ষা করেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পুলিশ তাদের সন্দেশখালি যেতে দেয়নি। ১৪৪ ধারা জারি করা রয়েছে। তাই কোনওভাবেই আর ভিতরে ঢোকা যাবে না। একথা বারবার বলা হতে থাকে পুলিশের থেকে।
প্রয়োজনে আরও কম সদস্য সন্দেশখালি যাবেন। এই কথা বলা হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফ থেকে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও কথা শোনা হয়নি। শেষ অবধি পিছু হটেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। রাজভবনের উদ্দেশ্যে তাঁরা গাড়ি ঘোরান।
গোটা বিষয়টি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে জানানো হবে। মতামত নেওয়া হবে থেকে তাঁর থেকে রাজভবনে ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়েছে। রাজ্যপাল তাঁদের সময় দিয়েছেন। এই কথাও জানা গিয়েছে।
#WATCH | Union Minister and member of the delegation visiting Sandeshkhali, Annapurna Devi says "We are here to meet the victims and to give justice to them. Today, the way police are standing here with promptness to stop us if this promptness was shown to arrest Sheikh Shahjahan… pic.twitter.com/ISvk9MQdA3
— ANI (@ANI) February 16, 2024
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই টিম তৈরি করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই দলে আছেন। এছাড়াও রাজ্যের তরফে বিধায়ক অগ্নিমিত্রা পল আছেন তাঁদের সঙ্গে।
সন্দেশখালি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। শেখ শাহজাহান ও তার বাহিনীদের হাতে নিগৃহীত এলাকার মহিলারা। একের পর এক অভিযোগ উঠে আসছে। নির্যাতিতাদের সঙ্গে কথা বলার জন্যই বিজেপির সদস্যরা সন্দেশখালি যাচ্ছিলেন। পুলিশ মুখ বন্ধ করে রাখতে চাইছে এলাকার। মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির তথ্য বাইরে যেতে দিতে চান না। এমনই দাবি করছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications