Saayoni Ghosh: 'ইডির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব', নির্ধারিত সময়ের আগেই CGO কমপ্লেক্সে হাজিরা সায়নীর
'আমায় ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মত তিনি সশরীরে হাজিরা দিয়েছি। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব'। সিজিও কমপ্লেক্সে পৌঁছেই সাংবাদিকদের দৃঢ়তার সঙ্গে জবাব দিলেন তৃণমূল কংগ্রেস যুব সভানেত্রী সায়নী ঘোষ।
ইডির সমন পাওয়ার পর থেকেই এক প্রকার সায়নী ঘোষের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোথায় রয়েছেন তিনি কেউ যোগাযোগ করতে পারছিলেন না। এমনকী ফোন এবং হোয়াটসঅ্যাপেও তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছিল না। সায়নী ঘোষ ইডির দফতরে হাজিরা দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাজিরা দিলেন সায়নী ঘোষ। ১১টা ২০ মিনিট নাগাদ তিনি হাজিরা দেন সিজিও কমপ্লেক্সে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে সময় বের করে তিনি হাজির হয়েছেন। এবং তদন্তে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সায়নী ঘোষ।
কালো রঙের একটি গাড়িতে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ ছিল যথেষ্ট সাবলীল এবং দৃঢ়তার সঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরায় একাধিকবার সায়নী ঘোষের নাম পাওয়া গিয়েছে। কুন্তল ঘোষের সঙ্গে ১৯ কোটি টাকার লেনদেনের খোঁজ পাওয়া গিয়েছে। সেই টাকা কোন কাজে তিনি ব্যবহার করেছিলেন তা ইডি জানতে চাইবেন।

সায়নী ঘোষকে তার ১০ বছরের আইটি রিটার্ন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং সম্পত্তি কাগজ নিয়ে আসতে বলা হয়েছিল। সেই নথি তিনি সঙ্গে নিয়ে এসেছেন কিনা সেটা স্পষ্ট হয়নি। নিয়োগ দুর্নীতিতে সায়নী ঘোষের কোনও যোগ ছিল কিনা সেটা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। সায়নীর বয়ানও রেকর্ড়ও করা হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications