RG Kar Hospital: রাস্তায় 'ভগবান', শুভবুদ্ধির উদয় হোক! মধ্যরাতে চিকিৎসকদের মঞ্চে 'অভয়া'র পরিবার

RG Kar Hospital Doctor Protest: শুভবুদ্ধির উদয় হোক। আশা করছি আমার মেয়ে বিচার পাবেই। মধ্যরাতে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের মঞ্চে অভয়া'র বাবা-মা। আর সেখানেই এমনটাই মন্তব্য করলেন তাঁরা। একই সঙ্গে টাকার 'অফার' নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়েও এদিন জবাব দেওয়া হয়েছে পরিবারের তরফে।

তবে গোটা পরিবার আন্দোলনকারীদের পাশে আছে বলে এদিন জানানো হয়েছে। একই সঙ্গে মধ্যরাতে বিচারের দাবি ওঠে স্বাস্থ্য দফতরের সামনে। একাধিক ইস্যুতে মঙ্গলবার স্বাস্থ্য দফতর অভিযানের ডাক দেওয়া হয়। এদিন বিকেল পাঁচটার মধ্যে আন্দোলন চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল সিপ্রিম কোর্ট (RG Kar Hospital Doctor Protest)।

RG Kar Hospital Doctor Protest

আর সেই সময়সীমা পেরিয়ে গেলেও ওঠেনি ধর্না। এমনকি দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্না চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। আর সেই মঞ্চে মধ্যরাতে পৌঁছন অভয়ার বাবা-মা। যান কাকা-কাকিমাও। জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিতেই এদিন সেখানে পৌঁছন তাঁরা।

অভয়ার বাবা বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। শুভবুদ্ধির উদয় হোক প্রশাসনের। তবে যেভাবে সবাই পাশে রয়েছে তাতে আশা করছি আমার মেয়ে বিচার পাবেই। আন্দোলন মঞ্চে বক্তব্য রাখেন নির্যাতিতার মা'ও। তিনি জানান, ঘরে আর থাকতে পারলাম না। ডাক্তারদের ভগবানকে বলা হয়। আর সেই ভগবানকেই প্রশাসন একেবারে রাস্তায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর উৎসবের ফেরার মন্তব্যেরও তীব্র প্রতিবাদ জানান অভয়ার মা।

অন্যদিকে মুখ্যমন্ত্রী সোমবার কোনও টাকার অফার দেওয়া হয়নি বলে দাবি করেন। এই ইস্যুতে নির্যাতিতার কাকিমা তীব্র প্রতিবাদ জানান। বলেন, পরিবারের টাকা চেয়েছে প্রমাণ মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন। আমাদের উচিৎ ছিল প্রমাণ রেখে দেওয়ার। একই সঙ্গে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের পাশে থাকারও বার্তা দেওয়া হয় পরিবারের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+