RG Kar Hospital: হেনস্তা হলে আন্দোলন আরও তীব্র হবে! কুণাল-সুবর্ণকে তলবে চরম হুঁশিয়ারি ডাক্তারদের
RG Kar Hospital Doctor Rally: হেনস্তা হলে আন্দোলন আরও তীব্র হবে! হুঁশিয়ারি ডাক্তারদের! জমায়েত এবং আন্দোলন আরও তীব্র হবে বলেও সুর চড়ালেন কয়েকশ চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে কলকাতার দুই ডাক্তার কুণাল সরকার এবং সুবর্ণ সরকারকে তলব করে কলকাতা পুলিশ। যা নিয়ে চরম ক্ষুব্ধ চিকিৎসকমহল।
ঘটনার প্রতিবাদে আজ সোমবার একযোগে পথে নেমেছেন কলকাতার সমস্ত চিকিৎসক সংগঠন। আর সেই মিছিল কলকাতা মেডিক্যাল কলেজ থেকে শুরু হয়। মিছিলের একেবারে সামনেই রয়েছেন কুণাল সরকার এবং সুবর্ণ সরকার। রয়েছেন জুনিয়ার এবং সিনিয়ার ডাক্তারাও (RG Kar Hospital Doctor Rally) ।

আর এই মিছিল রুখতে ফিয়ার্স লেনে কলকাতা পুলিশের তরফে বিশাল প্রস্তুতি রাখা হয়েছে। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা রাস্তা। কাউকে এরপর আর কাউকে যেতে দেওয়া হবে না বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
শুধু তাই নয়, ডাক্তার কুণাল সরকার এবং সুবর্ণ সরকারকে একাই লালবাজার যেতে হবে বলে জানানো হয়। সেই মতো তাঁরা দুজনেই হেঁটে লালবাজার যান বলে জানা যাচ্ছে। সঙ্গে ছিলেন দুই ডাক্তারের আইনজীবীরাও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে ডাক্তার সুবর্ণ গোস্বামী বলেন, আমি কিংবা ডাক্তাররা কেউ নিয়ম ভাঙেননি। এমনকি নির্যাতিতার নাম কিংবা ছবি প্রকাশ করেনি। বরং নাম জানিয়ে কলকাতা পুলিশ কমিশনার অন্যায় করেছেন বলে জানান ডাক্তার সুবর্ণ গোস্বামী।
শুধু তাই নয়, কলকাতা পুলিশ কণ্ঠরোধের চেষ্টা করছেন বলেও দাবি। কোনও ধরনের পুলিশ হেনস্তা করতে চাইলে কিংবা গ্রেফতার করলে আন্দোলন আরও তীব্র হবে বলে জানান সুবর্ন গোস্বামী। শুধু বাংলায় নয়, দেশজুড়ে ডাক্তাররা পথে নামবেন। আর তার বিস্তার অনেক বড় বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে ডাক্তার কুণাল সরকার বলেন, একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে আরও চলছি। আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি আমরা।
অন্যদিকে আজ সোমবার আরও এক চিকিৎসক রাজা ধরকেও কলকাতা পুলিশের তরফে তলব করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর তাঁকেও তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications