RG Kar Hospital: 'রাত দখলে'র রাতে কেন ভাঙচুর আরজি করে? মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল CBI
RG Kar Hospital Doctor Death: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। DYFI-নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। ধর্ষণ এবং খুনের ঘটনার পাশাপাশি হাসপাতালে ভাঙচুরের ঘটনার বিষয়টিকেও খতিয়ে দেখা হচ্ছে। আর সেই সূত্র ধরেই মীনাক্ষীকে গত কয়েকদিন আগে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার ১১ টার সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন DYFI-নেত্রী। মূলত ভাঙচুরের ঘটনায় বেশ কিছু তথ্য জানতেই তাঁকে তলব করা হয়েছে বলে খবর (RG Kar Hospital Doctor Death) ।

বলে রাখা প্রয়োজন, গত ১৪ অগাস্ট রাতে অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে 'রাত দখলে'র ডাক দেওয়া হয়। সেদিনই সবার নজর এড়িয়ে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Doctor Death) ঢুকে একদল দুষ্কৃতী অবাধে ভাঙচুর চালায়। জরুরি বিভাগ সহ হাসপাতালের বিভিন্ন অংশে এই হামলার ঘটনা ঘটে।
ফেলে দেওয়া হয় দামি দামি ওষুধ। ঘটনায় প্রশ্নের মুখে পড়ে কলকাতা পুলিশ। অভয়াকে খুন এবং ধর্ষণের পাশাপাশি সেই ভাঙচুরের ঘটনাটিও খতিয়ে দেখছে সিবিআই। কেন এবং কীসের জন্য এই ভাঙচুর সবটাই খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আর সেই সূত্র ধরেই DYFI-নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। ঘটনার দিন হাসপাতালের বাইরে ডিওয়াইএফআই'য়ের একটি সমাবেশ চলছিল। ফলে তাঁর বয়ান এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর সেই সূত্রেই এদিন মীনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় সংস্থা।
গত কয়েকদিন আগেই নোটিশ পাঠানো হয়। কাজে ব্যস্ত ছিলেন বলে হাজিরা দিতে পারেননি। আজ বৃহস্পতিবার তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন বলেই খবর। বলে রাখা প্রয়োজন, এই ঘটনায় আগেই কলকাতা পুলিশের জেরার মুখে পড়তে হয় তাঁকে। কলকাতা পুলিশের তরফে একটি ভিডিও দেখানো হয়।
যেখানে ঘটনার আগে ডিওয়াইএফআই পতাকা হাতে নেতা-কর্মীদের দেখা যায়। আর এরপরেই মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক নেতা এবং এসএফআই এক নেতাকে তলব করে লালবাজার। অন্যদিকে ভাঙচুরের ঘটনায় রাম-বাম জোটের অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications