Doctor Protest: বৈঠক নিস্ফলা রাতেই মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন মুখ্যসচিব! বৈঠকে ঠিক কী কী ঘটল বুধবার?
RG Kar Hospital Doctor Protest: সন্ধ্যা গড়িয়ে মধ্যরাত। বুধবার নবান্নের মুখ্যসচিবের সঙ্গে ম্যারাথন বৈঠকেও কাটল না জট। 'মিনিটস' দেওয়া নিয়ে জটিলতা। আর তাতেই দীর্ঘ বৈঠক ভেস্তে যায়। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। তবে আজ বৃহস্পতিবার আন্দোলনরত চিকিৎসকদের তরফে নবান্নে একটি বৈঠকের খসড়া ইমেল করে পাঠানো হবে বলে জানা যাচ্ছে।
একই সঙ্গে মুখসচিবের নির্দেশ অনুসারে দাবিগুলিও মেল করা হবে। এরপর কি ব্যবস্থ নেওয়া হয় সেদিকেই নজর থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তবে তাঁদের স্পষ্ট বার্তা, পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করব। আমরা কাজে ফিরতে চাই। কিন্তু একেবারেই নিরাপদ বোধ করছি না (RG Kar Hospital Doctor Protest) ।

RG Kar Hospital Doctor Protest: বুধের বৈঠকে ঠিক কী ঘটল?
জানা গিয়েছে, বুধবার দীর্ঘ ২ ঘণ্টা ১০ মিনিট বৈঠক হয়। সেখানে জুনিয়র ডাক্তারদের অন্যতম মূল দাবি কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে রাজ্য সরকার তাদের সবরকম ভাবে সাহায্য করবে বলে জানান হয়। কিন্তু স্বাস্থ্য সচিবের অপসারণ বা তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর ব্যাপারে কোনও স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি (RG Kar Hospital Doctor Protest) ।
শুধু তাই নয়, বৈঠকে নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কমিটি গড়ার প্রস্তাব দিলে তাতে তাৎক্ষণিক সম্মতি দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রাজ্যের তরফে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়, এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের দাবিগুলি মানার বিষয়ে নির্দিষ্ট সরকারি সার্কুলার জারি করার দাবি বৈঠকে জানান জুনিয়র ডাক্তাররা। সে বিষয়ে আলোচনার প্রয়োজন বলে উঠে আসে।
অন্যদিকে নবান্নের বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও উপস্থিত ছিলেন। তিনি জানান, মহিলা চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদেরদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এমনকি প্রশিক্ষিত মহিলা পুলিশ বাহিনী উইনার্সের সদস্যদের কাজে লাগানোর কথাও বলেন। সব কিছুই ঠিল ছিল। কিন্তু সবটাই আটকে যায় 'মিনিটসে'। মৌখিক আশ্বাস দেওয়া হলেও কোনও মিনিটস দেওয়া হয়নি। ফলে তা স্বাক্ষর না করেই বেরিয়ে আসেন জুনিয়র চিকিৎসকরা।
জানা যায়, রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন মুখ্যসচিব মনোজ পান্থ। বিস্তারিত রিপোর্ট দেন। মুখ্যসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশের নতুন কমিশনার মনোজ বর্মা, রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।












Click it and Unblock the Notifications