RG Kar verdict: আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল! যা বলতে বলেছিল...দোষী সাব্যস্ত হতেই বিস্ফোরক সঞ্জয়
RG Kar verdict: আরজি কর ধর্ষণ এবং খুনের (RG Kar Rape Case) ঘটনায় দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জর রায়। দীর্ঘ প্রায় ৫০ দিনেরও বেশি সময় ধরে চলে ট্রায়ান রান। আজ শনিবার সমস্ত প্রমাণ, নথি খতিয়ে দেখে কলকাতা পুলিশের ধৃত সিভিক ভল্টান্টিয়াররকে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। যদিও নিজেকে নির্দোষ বলে এদিন দাবি করলেন বিচারক জানান, যে তথ্য প্রমাণ তদন্তে উঠে এসেছে তাতে স্পষ্ট আপনি দোষী।
শাস্তি আপনাকে পেতেই হবে। একই সঙ্গে কি শাস্তি হতে পারে তাও এদিন জানান বিচারক। বলেন, এতে আপনার সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। এমনকি সর্বনিম্ন সাজা যাবজ্জীবন হতে পারে বলেও আদালত জানিয়েছেন। তারপরও সঞ্জয় এদিন বললেন, 'আমাকে ফাঁসানো হচ্ছে।' শুধু তাই নয়, আরও একাধিক কথাবার্তা হয় বিচারক এবং সঞ্জয়ের মধ্যে। জানেন কি কথা হল আরও?

RG Kar verdict: প্রায় ১৭ মিনিট শুনানি হয় এদিন
আড়াইটের কিছু আগে আদালত কক্ষে চলে আসেন বিচারক। ঢুকেই আদালত অভিযুক্তের পক্ষে কেউ আছেন কিনা তা জানতে চান। তবে এদিন আদালত কক্ষের মধ্যে ব্যাপক ভিড় ছিল। রীতিমত সঞ্জয়কে আদালত কক্ষে আনতে সমস্যা হচ্ছিল। এরপরেই বিচারক সবাইকে চুপ করতে বলেন।
বিচারকের সামনে সঞ্জয়কে আনা হয়। সেই সময় আদালত তাঁকে জানান, আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনি হাসপাতালে ভোরের দিকে ঢুকে অন ডিউটি ডাক্তারকে আক্রমন করেন। গলা চেপে ধরেন মুখ চাপেন। তার উপর সেক্সসুয়াল অফেন্স হয়। তার জেরে মারা যান। ৬৪,১০৩ চার্জ ফ্রেম হয়। এতে যা প্রমান তাতে আপনি অভিযুক্ত।
আর তা শুনেই সঞ্জয় আদালতকে জানান, আমায় ফাঁসানো হচ্ছে। একেবারেই আমি নির্দোষ। আইপিএসরা যা বলতে বলেছিল তা বলেছি। আমার গলায় রুদ্রাক্ষের গলায় মালা ছিল। সেটা ধস্তাধস্তি তে ছিঁড়তে পারে। সেটা পাওয়া গেল না কেন? প্রশ্ন তোলেন সঞ্জয়।
Additional District Judge Sealdah Court finds accused Sanjay Roy guilty in the RG Kar rape-murder case. The court says the quantum will be given on Monday.
— ANI (@ANI) January 18, 2025
Accused Sanjay says to the judge, "I have been falsely implicated. I have not done this. Those who have done so are being… https://t.co/OBMM51azZU
যদিও আদালত ফের একবার তাঁর বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণের কথা বলেন। একই সঙ্গে জানান, এই বিষয়ে যা শোনার আগামী সোমবার শুনব। আর এহেন বক্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক! তাহলে কি এর মধ্যে আছে আরঅ বড় ষড়যন্ত্র?
যদিও সিবিআই'য়ের আইনজীবী এদিন জানিয়েছেন, আগেও এমন বলেছে। কিন্তু আসল কথা তথ্য প্রমাণ কি আছে সেটা আদালত দেখবে। সেটা দেখেছে। আর সব খতিয়ে দেখেই দোষী সাব্যস্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications