সকাল-বিকেল-রাত পার্থ যেতেন ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে! উদ্ধার আরও টাকা, আয়ের উৎস 'জানিয়ে' আটক অর্পিতা
অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়ল। ইডি (ED) সূত্রে খবর, এই টাকার পরিমাণ ২১ কোটি। সূত্রের খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখোপাধ্যায়ের দ
অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়ল। ইডি (ED) সূত্রে খবর, এই টাকার পরিমাণ ২১ কোটি। সূত্রের খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি অভিনয় করেই আয়। তবে নির্দিষ্ট বেস কিছু প্রশ্নের উত্তর না মেলায় অর্পিতাকে আটাক করে ইডি। অন্যদিকে ডায়মন্ড সিটি সাউথের বাসিন্দা জানিয়েছে, সেখানে মাঝে মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দেখা তাঁরা পেয়েছেন।

উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২১ কোটি
শুক্রবার রাতের দিকে টুইট করে ইডি জানিয়েছিলেন আর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার টাকার পরিমাণ ২০ কোটি। পরে টাকা গোনার চারটি মেশিন আনা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, সকালে টাকা গোনার পরে দেখা যায় ২১ কোটি টাকার ২০০০ ও ৫০০ টাকার নোট রয়েছে সেখানে। এছাড়াও অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ৫০ লক্ষ টাকা সোনার গয়না। ইডি সূত্রে জাবি করা হয়েছে বেলঘড়িয়ে এলাকায় তাঁর আরও দুটি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও একটি বাড়িও রয়েছে। যেখানে তাঁর মা থাকেন। এদিন সংবাদ মাধ্যমের তরফে তাঁর মাকে মেয়ের আয়ের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন অভিনয় করে। ওড়িশা সিনেমায় অনেক অভিনয় করেছে। তবে এর বাইরে তিনি কিছু জানেন না।

টাকার উৎস নিয়ে অর্পিতা
শুক্রবার থেকেই ইডির আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়কে বারে বারে জিজ্ঞাসা করছেন, তাঁর এই টাকার উৎস কী। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতা বারে বারেই বলেছেন, তাঁর আয়ের উৎস অভিনয়। কিন্তু কী এমন অভিনয় করেন যে, তাঁর ফ্ল্যাটে ২০ কোটি টাকা থাকতে পারে। যেখানে অত টাকা জমা করে রাখাই বেআইনি। তবে ইডির তরফে অর্পিতার আয়ের উৎস জানতে আয়কর দফতরের কাছে নথি চাওয়া হয়েছে।

প্রশ্নের উত্তর না মেলায় আটক
শুক্রবার থেকেই বারে বারেই অর্পিতার সামনে ইডির তরফে প্রশ্ন রাখা হয়েছে তাঁর ফ্ল্যাটে রাখা এত টাকা কার? কোথা থেকেই বা এসেছে? আর কেনইবা এইভাবে টাকা রাখা হয়েছে? এরকম অনেক প্রশ্নের যুক্তিগ্রাহ্য কোনও উত্তরইডির আধিকারিকরা পাননি। ফলে শনিবার সকালে একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, নাকতলার বাড়ি থেকে, সেই সময় আটক করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও।

মাঝে মধ্যেই দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়কে
অর্পিতা চট্টোপাধ্যায়কে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে। দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত নাকতলার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে কিংবা তাঁদের বিজ্ঞাপনে। এহেন অর্পিতা চট্টোপাধ্যায়ফ্ল্যাট রয়েছে নাকতলা থেকে কিছুটা দূরে টালিগঞ্জ করুণাময়ীর ডায়মন্ড সিটি সাউথের প্রথম তলে। ফ্ল্যাটের বাসিন্দা থেকে সেখানকার পরিচারিকা, সবাই পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে যেতে দেখেছেন। তাঁরাই জানিয়েছেন, ফ্ল্যাটে যাওয়ার নির্দিষ্ট কোনও সময় ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের। সকাল-দুপুর-বিকেল-রাত যেদিন যে কোনও সময়ে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে সেখানে।












Click it and Unblock the Notifications