Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার বিভাজন নিয়ে গবেষণামূলক প্রকল্প, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও লেডি ব্রেবোর্ন যৌথ সমঝোতা পত্র

লেডি ব্রেবোর্ন কলেজ এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন এণ্ড কালচারাল স্টাডিজ' এর মধ্যে স্বাক্ষরিত হল বাংলার পার্টিশন বিষয়ক জনগবেষণা প্রকল্প বিষয়ক যৌথ সমঝোতা পত্র।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের 'সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন এণ্ড কালচারাল স্টাডিজ' এর কোওর্ডিনেটর অধ্যাপক মননকুমার মণ্ডল এবং লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষ অধ্যাপিকা ড শিউলি সরকার এই মৌ স্বাক্ষর করেছেন। উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষা অধ্যাপিকা ড গোপা দত্তভৌমিক, ইংরেজি বিভাগের ড ইন্দ্রানী চৌধুরী দত্ত এবং বাংলা বিভাগের ড অর্পিতা ভট্টাচার্য। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ী এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

mou

এই স্বাক্ষরিত সমযোতাপত্র অনুযায়ী আগামী দুই বছর দুটি প্রতিষ্ঠান পার্টিশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক যে জনগবেষণা প্রকল্প চলছে তার কাজ এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যেই ৫০০টি মৌখিক সাক্ষাৎকার সম্বলিত তিনটি ক্যাটালগ প্রকাশিত হয়েছে, আয়োজিত হয়েছে পার্টিশন বক্তৃতামালার ২৫টি বক্তৃতা। প্রকাশিত হয়েছে 'বাংলার পার্টিশন কথা: উত্তর প্রজন্মের খোঁজ' গ্রন্থের দুটি খণ্ড (২০২১ ও ২০২৪)। আগামী দিনে লেডি ব্রেবোর্ন কলেজের সমীক্ষকরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অশীতিপর উদ্বাস্তু মানুষদের জীবনের গল্প শুনবেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। যথাতথভাবে প্রত্যয়িত এই সংরক্ষিত সাক্ষাৎকার ও আলাপগুলি কেবলমাত্র গবেষণার জন্য ভবিষ্যতে ব্যবহৃত হবে। প্রকল্পের মৌ অনুযায়ী আয়োজিত হবে ওয়ার্কশপসহ আন্তর্জাতিক সেমিনার। সমীক্ষকরা সংগ্রহ করবেন পারিবারিক ফটোগ্রাফ, চিঠিপত্র, ডায়েরি, নানাবিধ স্মৃতি বিজড়িত স্মারক। এই যৌথ উদ্যোগে সমৃদ্ধ হবে বাংলার পার্টিশন রিপোজিটরি। এছাড়াও আয়োজিত হবে পার্টিশন লেকচার সিরিজের বক্তৃতাবলি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+