উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশের চিন্তা! জানেন কত পুলিশ মোতায়েন হয়েছে? সংখ্যাটা অবাক করবে
Republic Day 2025: প্রজাতন্ত্র দিবসের কথা মাথায় রেখে একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশকে। উদ্বেগজনক জায়গায় আছে বাংলাদেশের পরিস্থিতি। লাগাতার সীমান্তে অনুপ্রবেশ ঘটছে। গতকয়েকদিনে কলকাতা থেকে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ফলে এবার বিশেষ ভাবে নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে।
চালানো হচ্ছে বাড়তি পুলিশি নজরদারি (Republic Day 2025) । মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ শীর্ষ আধিকারিককেও। জানা গিয়েছে, আজ প্রজাতন্ত্র দিবসে কলকাতার নিরাপত্তায় মোতায়েন থাকছেন দু'জন অতিরিক্ত পুলিশ কমিশনার, চার জন যুগ্ম কমিশনার।

একই সঙ্গে ডিসি পদ মর্যাদার ২২ জন শীর্ষ আধিকারিক, এসি র্যাঙ্কের ৪৬ জন আধিকারিকও এবার কলকাতার এবং শহরবাসীর নিরাপত্তায় থাকছেন। এর সঙ্গেই সকাল থেকে পথে রয়েছেন ১১৯ জন ইনস্পেক্টর-সহ ২৩০০ পুলিশকর্মী।
রেড রোডে কুচকাওয়াজের কথা মাথায় রেখে ইতিমধ্যে সেই রাস্তা এবং সংলগ্ন রাস্তায় নো এণ্ট্রি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। যা খবর, রেড রোড এলাকাকে চারটে জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেক জোনের নিরাপত্তার দায়িত্বে ডিসি মর্যাদার এক আধিকারিক থাকবেন। এছাড়াও শহরের বিভিন্ন অংশে ওয়াচটাওয়ার তৈরি করা হয়েছে। সেখান থেকে সমস্ত কলকাতার উপর নজরদারি চালানো হচ্ছে। নাকা চেকিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। একই সঙ্গে শহরের সমস্ত বড় পয়েন্টগুলিতেও বাড়তি নজরদারি রাখা হয়েছে। চালানো হচ্ছে চেকিং।
Republic Day 2025ঃ নিরাপত্তা বাড়ানো হয়েছে হাওড়া-শিয়ালদহ স্টেশনে
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ হাওড়া স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্স বিল্ডিংয়ে আরপিএফ এবং জিআরপির পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ রেল পুলিশ পারমিতা মুখোপাধ্যায় বলেন, প্ল্যাটফর্মে যাত্রীদের মেটাল ডিটেক্টর এবং স্নিফার ডগ দিয়ে লাগেজ পরীক্ষা করা হচ্ছে।
এছাড়াও দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনেও একইভাবে তল্লাশি চালানো হচ্ছে। যদিও তিনি বলেন এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বা কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিন তিনি আরো বলেন হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর গেটগুলিতে একইভাবে চেক করা হচ্ছে। আগামী তিন দিন এই চেকিং চলবে।
কার্যত একই ছবি কলকাতার অন্যতম ব্যস্ততম স্টেশন শিয়ালদহ'তেও। গোটা স্টেশনজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নজরদারর পাশাপাশি চলছে তল্লাশি অভিযানও।












Click it and Unblock the Notifications