মেয়ের প্রতি শোভনের বিরুদ্ধে অবেহলার অভিযোগ! ধর্নায় বসে রত্না আর কী অভিযোগ আনলেন, দেখুন ভিডিও
বৃহস্পতিবার রাত থেকে গোলপার্কের ফোর্ট লিজেন্ডের সামনে ধর্নায় বসেছেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। দাবি, মেয়ের ভিসার কাগজে সই। যদিও মেয়রের দাবি তাকে দিয়ে ভুয়ো কাগজে সই করানোর চেষ্টা হচ্ছে।
বৃহস্পতিবার রাত থেকে গোলপার্কের ফোর্ট লিজেন্ডের সামনে ধর্নায় বসেছেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। দাবি, মেয়ের ভিসার কাগজে সই। যদিও মেয়রের দাবি তিনি অসুস্থ। আর তাকে দিয়ে ভুয়ো কাগজে সই করানোর চেষ্টা করা হচ্ছে। পাল্টা এই অভিযোগ অস্বীকার করেছেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়।

রাতেই গোলপার্কে ফোর্ট লিজেন্ডের সামনে হাজির হয়ে যান পুলিশের পদস্থ আধিকারিকরা। তাঁরা মন দিয়ে শোনেন রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ। তিনি জানান, মেয়ে নবম শ্রেণিতে পড়ে। স্কুলের বেশ কয়েকজনের সঙ্গে সেও জার্মানিতে যাওয়ার সুযোগ পেয়েছে।
ভুয়ো কাগজে সই করানোর অভিযোগ প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় বলেন, তিনি(রত্না চট্টোপাধ্যায়) সই করে দিচ্ছেন। ও ( শোভন চট্টোপাধ্যায়) মেয়েকে নিয়ে যাক এবং আবেদনপত্র জমা দিক। মেয়র পত্নীর দাবি, শোভন চট্টোপাধ্যায় ফের নতুন করে স্কুলে আবেদনের পক্ষে। সেই আবেদন স্কুল নতুন করে সই করে দিলে, তিনি ( শোভন চট্টোপাধ্যায়) তাতে সই করবেন। রত্না চট্টোপাধ্যায়ের প্রশ্ন, নতুন করে কাগজে কেন সই করবে স্কুল। জার্মান ভিসা পাওয়ার আর সময় আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন রত্না চট্টোপাধ্যায়।
রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ, সই করে দেওয়ার নাম করে একমাস ধরে ঘুরিয়ে যাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারও দৌড়াদৌড়ি করেছেন বলে জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications