রাজ্যের আপত্তি ছিল শুরুতে, কলকাতাতে রামপুজো হবে, নির্দেশ দিল হাইকোর্ট
কলকাতায় রামপুজো হবে। তবে পুজো উদ্যোক্তারা যেখানে চাইছেন, সেখানে করা যাবে না। অন্য জায়গায় রামপুজো করা যাবে। এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কালীঘাট অঞ্চলে রামপুজো করার জন্য অনুমতি চেয়ে মামলা হয়েছিল হাইকোর্টে।
নেপাল ভট্টাচার্য লেনে কালীঘাট ৬৬ পল্লীর কাছে ২২ জানুয়ারি এই পুজোর আয়োজনের কথা বলা হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট জানাল, ওখানে নয়। দেশপ্রাণ শাসমল পার্কে ওই রামপুজোর আয়োজন করা যাবে। তবে ওই পুজো ও অনুষ্ঠানের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয়। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের উদ্বোধন করবেন। কলকাতার কালীঘাট অঞ্চলে ওই দিন রামপুজো করার ইচ্ছাপ্রকাশ করা হয়।
কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে ক্লাবের উদ্যোগে এই পুজো হবে বলে খবর। কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে এই পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না। এক মাস আগে সেই পুজোর জন্য পুলিশের কাছে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কোনও অনুমতি দিচ্ছে না। এমনই অভিযোগ ওঠে।
শোনা গিয়েছে, কেবল রামপুজো নয়, বড় এলইডি স্ক্রিন লাগানো হবে। তাতে অযোধ্যার রামমন্দির উদ্বোধন দেখানো হবে। কিন্তু এই পুজো নিয়ে পুলিশি তালবাহানা ছিল। এমনই অভিযোগ। এরপরই আদালতে যাওয়া হয়। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এদিন এই মামলার শুনানি হয়।
কালীঘাটে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি দিল হাইকোর্ট। আগে নেপাল ভট্টাচার্য লেনে কালীঘাট ৬৬ পল্লীর কাছে ২২ জানুয়ারি এই পুজোর আয়োজন করা হবে বলে স্থির করা হয়েছিল। সেদিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের লাইভ কভারেজ দেখানোর ও পরিকল্পনা উদ্যোক্তাদের।
কিন্তু ওই জায়গায় রাস্তা আটকে পুজো হলে সমস্যা হবে। রাজ্যের তরফে এই আপত্তি তোলা হয়েছে। দেশপ্রাণ শাসমল পার্কে এই পুজো হতে পারে। এই কথা বলা হয়। তবে সেদিন বেলা চারটের মধ্যে শেষ করতে হবে সব কিছু। এমনই দাবি করে রাজ্য। চারটার মধ্যে শেষ করার ব্যাপারে আপত্তি জানায় সংগঠন।
বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন দেশপ্রাণ শাসমল পার্কে এই পুজো হবে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত পার্কের একাংশে এই অনুষ্ঠান করা যাবে।












Click it and Unblock the Notifications