ভোট মিটতেই পুরনো পদে ফিরলেন রাজীব কুমার, ফের রাজ্যপুলিশের ডিজি হলেন তিনি

ফের রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার। ভোটের আগে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন তিনি। কমিশন নিযুক্ত সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি পদ থেকে সরিয়ে ডিজি ফায়ার সার্ভিসেস পাঠানো হয়েছে।

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যপুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া রাজীব কুমারকে। কমিশনের বক্তব্য ছিল তিনি নির্বাচনের কাজ পরিচালনা করার মতো যোগ্য নন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এমনকী শাসক দলের সঙ্গে পক্ষপাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।

Rajeeb Kumar

ভোটের আগে সন্দেশখালি কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। সেসময় রাজ্যপুলিশের ডিজি পদে ছিলেন রাজীব কুমার। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সন্দেশখালিতে শাহজাহান শেখ এবং তার দলবল দেদারে অত্যাচার চালিয়ে গিয়েছে। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি তাঁদের বিরুদ্ধে। এমনই অভিযোগ করে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন সন্দেশখালির বাসিন্দারা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে রাজীব কুমারের। সারদা কাণ্ডে রাজীব কুমারে বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কিন্তু তদন্তকারীদের ভেতরে ঢুকতে দেয়নি নিরাপত্তারক্ষীরা। ঘটনার প্রতিবাদে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্দেশখালি কাণ্ডে যখন গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল তখন আইনশঙ্খলা রক্ষা করতে তিনি ছুটে গিয়েছিলেন সন্দেশখালি। সেখানে প্রায় ৩ দিন ছিলেন তিনি। নিজে টোটোয় করে গ্রামের পথে ঘুরে বেড়িয়েছেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। সেখানে গিয়ে গ্রামবাসীদের আইন হাতে না তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। এমনকী শাহজাহান শেখ এখনও কেন গ্রেফতার হলেন না জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন অপরাধ হয়ে থাকলে দোষী শাস্তি পাবেই। কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+