উত্তরবঙ্গে বৃষ্টি কমবে! দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি কবে, জেনে নিন বিস্তারিত

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ কমবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

গত কয়েক দিনে ভারী বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। তবে বৃষ্টি চললেও, তার পরিমাণ কমবে বলে জানানো হয়েছে আবহ দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকেই আকাশের মুখ ভার। জলীয় বাষ্পের যোগান থাকায় দক্ষিণবঙ্গের আবহাওয়া ঘর্মাক্ত থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

উত্তর ওড়িশা ও সন্নিহিত অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে, পূর্বদিকের মৌসুমী বায়ু পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

১৩ জুলাই-এর আশপাশে কোনও এক সময়ে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+