Lok Sabha Election 2024: কেমন হবে বিজেপির ফল? One India বাংলাকে যা বললেন অশ্বিনী বৈষ্ণব
Lok Sabha Election 2024: চলছে লোকসভা নির্বাচন। রাজ্যে সপ্তম তথা শেষ দফায় ভোট হবে যাদবপুর লোকসভা কেন্দ্রে। সেই মতোই শুরু হয়েছে মনোনয়ন কমা দেওয়ার প্রক্রিয়া। প্রার্থীরা অবশ্য মনোনয়নের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছিলেন অনেক আগেই। পাঁজিপুঁথি ঘেঁটে শুভদিনেই শুভ কাজ করতে চান তাঁরা।
আর সেই মতোই অক্ষয় তৃতীয়ার দিনেই মনোনয়নপত্র পেশ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। শুক্রবার সকাল থেকেই কলকাতার রাজপথে সাজো সাজো রব। বেলা বাড়তেই শুরু হয় কর্মী সমর্থকদের আনাগোনা।

এরপরেই রীতিমত ঢাক ঢোল বাজিয়ে, ঝান্ডা নিয়ে, বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বিরাট র্যালি নিয়ে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী গড়িয়া মোড় থেকে শুরু হয় সেই র্যালি। সঙ্গে ছিল মুহুর্মুহু জয় শ্রী রাম স্লোগান। তবে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন পেশে বড় চমক দিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
এই দিন মেগা রোড শোয়ে অংশগ্রহণ করেন অশ্বিনী বৈষ্ণব। প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly) কে পাশে নিয়ে হুডখোলা গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশে এই মেগা রোড শো দেখে রীতিমতো উচ্ছ্বসিত কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা বিজেপি নেতা (Ashwini Vaishnaw)।
এবার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বাংলার মানুষ সর্বসম্মতভাবে বিজেপিকে বিপুল পরিমাণ ভোটে জেতাবেন বলে সম্পূর্ন আশাবাদী অশ্বিনী বৈষ্ণব। One India bangla-কে ঠিক কী বললেন তিনি? দেখুন সেই ভিডিও -
উল্লেখ্য এবার যাদবপুরে (Jadavpur Lok Sabha constituency) হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রতিপক্ষ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং তৃণমূলের সায়নী ঘোষ। তবে এবার যাদবপুরের মাটিতে অনির্বাণের হাত ধরে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। আর সেই মতোই ঘুঁটি সাজাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications