তাপস পালের 'ধর্ষণ মন্তব্য' নিয়ে কৌতুক রাহুল সিনহার, চাপে পড়ে চাইলেন ক্ষমাও
তাপস পালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চাপে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। জেলায় তৃণমূলী বিক্ষোভের মুখে পড়ে কলকাতায় ফিরেই সাংবাদিক বৈঠক ডেকে তিনি ক্ষমা চান।
কলকাতা, ১০ জানুয়ারি : তাপস পালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চাপে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। জেলায় তৃণমূলী বিক্ষোভের মুখে পড়ে কলকাতায় ফিরেই সাংবাদিক বৈঠক ডেকে তিনি ক্ষমা চান। রাহুল বলেন, 'এটা একেবারেই কৌতুক মন্তব্য। তবু আমার এই মন্তব্যে কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি এই মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।'
উল্লেখ্য, হাওড়ার উলুবেড়িয়ার এক সভায় তাপল পালকে নিয়ে কটূ মন্তব্য করেন রাহুল সিনহা। রাহুল সিনহা বলেন, 'এমনই বীর, যিনি ঘরে ঢুকে মা-বোনেদের রেপ করে দেন। এখন সিবিআই-ই তাঁকে রেপ করে দিয়েছে।' রাহুলের এই মন্তব্যে ঝড় ওঠে রাজনৈতিক মহলে। তৃণমূলের তরফে প্রতিবাদ জানানো হয়। উত্তরপাড়ায় আক্রান্ত বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে দেখা করতে গিয়ে তৃণমূলী বিক্ষোভের মুখে পড়েন তিনি।

গো-ব্যাক রাহুল ধ্বনি ওঠে। তাঁকে কালো পতাকা দেখানো হয়। রাহুলের কনভয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ। প্রতিবাদে ইমেল করে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর কলকাতায় ফিরে রাহুল সিনহা সাংবাদিক সম্মেলন ডেকে বলেন, তিনি এই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী।
উল্লেখ্য, তাপস পাল নদিয়ায় চৌমাহা গ্রামে একটি সভা করে ধর্ষণ নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তাপস পাল। তাই নিয়ে অতীতে বিস্তর সমালোচনা হয়েছে। সেই প্রসঙ্গই তুলে ধরে কৌতুক মন্তব্য করার চেষ্টা করেন বিজেপি নেতা রাহুল সিনহা। যদিও শেষপর্যন্ত চাপে পড়ে ক্ষমা চাইতে হল তাঁকে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications