Kolkata Metro: ভর দুপুরে ফের মেট্রোয় সমস্যা! রইল লেটেস্ট UPDATE
Kolkata Metro: ভর দুপুরে ফের মেট্রোয় বিভ্রাট। থার্ড লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর এরপরেই সাময়িক পরিষেবা বন্ধ হয়ে যায়। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইনে বন্ধ হয় পরিষেবা। সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। একের পর এক স্টেশনে যাত্রীদের ভিড় ব্যাপক ভাবে বাড়তে শুরু করে। যদিও কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা (Kolkata Metro) স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টো পাঁচ মিনিটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নোয়াপাড়া এবং বরানগর স্টেশনের (Kolkata Metro)মাঝে এই ত্রুটি ধরা পড়ে বলেই খবর। মূলত থার্ড লাইনে সমস্যা ধরা পড়ে। আর এরপরেই মেট্রোর থার্ড লাইনে সম্পূর্ণ ভাবে ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। থমকে যায় মেট্রো (Kolkata Metro) চলাচল। ছুটে আসেন মেট্রো আধিকারিক এবং ইঞ্জিনিয়ারা। ঠিক কি কারণে এই সমস্যা তা খতিয়ে দেখা হয়।
যা খবর, ঘটনার দীর্ঘক্ষণ পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুরে একাধিক স্কুল কিংবা কলেজ ছুটি হন। এমনকি বিকেলের দিকে বহু মানুষ দক্ষিণেশ্বর যান। হঠাত মেট্রো পরিষেবা (Kolkata Metro) বন্ধের খবরে সমস্যায় পড়ে যান সাধারণ মানুষ। যা নিয়ে রীতিমত ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মেট্রোয় একই ভাবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে মেট্রোয় বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর তা সামলাতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যায়। এমনকি গত ২৪ ঘণ্টা আগেই কলকাতা মেট্রোয় ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শ্যামবাজার স্টেশনে একটি মেট্রো ঢোকার সময় এই ঘটনা ঘটে বলে দাবি।
যা নিয়ে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মেট্রো বিভ্রাট। বারবার কেন এমন পইরিস্থিতি? প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা এবং সাছন্দ্য নিয়ে।












Click it and Unblock the Notifications